
ইতালিয়ান ক্যালজোন, তবে কিছুটা ভিন্ন কায়দায়।
অনেক অনেক বছর আগে ইউরোপ পড়াশুনা অবস্থায় আমার ডর্মেটরির বা এক ইতালিয়ান বন্ধুর কাছ থেকে শিখেছিলাম, পরবর্তীতে পিজ্জার দোকানে দেখেছি। খুব একটা কঠিন কিছু না, তবে আপনাকে পিজ্জার dough বা খামি বানানো জানতে হবে।
তাছাড়া নিজে dough বানালে আপনি পছন্দমতো লাল আটা বা সাদা এটা ব্যবহার করতে পারবেন। সাথে কালোজিরা বা অন্য কোনো Herb মিশাতে পারবেন।

dough থেকে রুটির মতো বানিয়ে রুটির মাঝখানে আপনি পছন্দমতো fillling বা পুর দিতে পারেন। ওরা সাধারণত পিজা টপিংয়ের জিনিষপত্রই দেয়, তার সাথে টমেটো সস এবং কিছু চিজ। আমি অতিরিক্ত অ্যাড করেছি মামুন ভাইয়ের দেওয়া কেইল এবং হাফিজ ভাইয়ের দেওয়া সুইচ চার্ড এবং গতবছরের নিজেদের বাগানের কাঁচা মরিচ এবং টমেটো ও রসুনের সস।
রুটিটা ভাজ করে মুখ বন্ধ করে উপরে ডিমের প্রলেপ দিয়ে ওভেনে জাস্ট ৩/৪ মিনিট একপিট এবং আর ৩/৪ মিনিট ওপর পিট, ব্যাস হয়ে যাবে আপনার নিজের স্টাইল বানানো ক্যালজোন।
আপনি চাইলে ভিতরে মাছ, মাংস দিতে পারেন, আমরা শুধু সবজি দিয়েছি।
অনেক অনেক দিন পরে বানাও হলো এবং ফলাফল অনেক ভালো !!
স্কারবোরো, কানাডা

