
এবারের সামারের আমাদের প্রথম ক্যাম্পিং ছিল কানাডা ডে উইকেন্ডে। আমরা গিয়েছিলাম টরন্টো থেকে ৩২১ কিঃমিঃ পশ্চিমে Wheatley Provincial Park এ। ওখানে আমাদের ৪ দিন অবস্থানকালে আমরা বিভিন্ন এক্টিভিটিসে আমাদের সময় কাটাই। এবার আমাদের সাথে ছিল আমাদের দুই ক্ষুদে সদস্যের জীবনে প্রথম ক্যাম্পিং এবং তাদের একজন বাড়িতে ফিরে গাড়ি থেকে নামতে চাইনি, সে ফিরে যেতে চেয়েছে ক্যাম্পিঙে।
বরাবরের মতো এবারেও বাচ্চারা একদম কোনো ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস ছাড়াই তাদের সময় কাটিয়েছে। অনেক ধন্যবাদ মামুন এবং মুনতাহা ভাইকে মাছ ধরা প্রকল্পের জন্য, ছোটোবড়ো সবাই এই পর্ব অনেক উপভোগ করেছে। শুধু মাছ ধরা নয়, মাছকে ফিলে করা, সেটাকে মেরিনেট করে গ্রিল করা; ধন্যবাদ মামুন ভাই।
আমরা গিয়েছি পয়েন্ট পিলি ন্যাশনাল পার্ক, সিডার বিচ কনজারভেশন কিংসভিল, লেমিন্টন ইত্যাদি জায়গায়।

প্রতিদিন গড়ে প্রায় ২৫,০০০ থেকে ৩০, ০০০ স্টেপ করা হয়েছে, সে জন্য খাবার দাবার রিচ হওয়ার পরেও অতিরিক্ত কোনো ক্যালরি শরীরে জমা হয়নি।
সব বারের মতো এবারেও আমরা অধিকাংশ খাবারই অলমোস্ট বাসা থেকে রেডি করে নেওয়া যাতে করে খাওয়া তৈরিতে বেশি সময় নষ্ট না হয়। আমরা গিয়েছি স্থানীয় গ্রামের ফার্মে, কিনেছি লোকাল মধু, তরমুজ, ফিরি রান ডিম্, ফ্রেশ স্ট্রবেরি ইত্যাদি। কিংসভিলে খেয়েছি খুবই সুস্বাদু আইস করিম। এবার অনেক গরম থাকায় প্রতিদিনিই পার্শবর্তী লেকের পানিতে সাঁতরানো এবং গোসল করা গেছে।
এই ৪ দিন আমরা পৃথিবীর অন্যান্য খবর থেকে একদম বাইরে ছিলাম। আমাদের আর এক ক্ষুদে সদস্যে ছাবার জন্মদিন ছিল, বোনের মধ্যে হলেও আমরা তার জন্মদিন পালন করেছি।
ক্যাম্পসাইটে প্রচুর পাখি ছিল এবং তারা ২৪ ঘন্টাই সুন্দর সুরে ডাকা ডাকি করে। দেখা মিলেছে বন-হরিণ, টার্কি এবং অনেক খরগোশ।
সব মিলিয়ে কয়টা দিন খুবই ভালো কেটেছে।

সময়-সুযোগ হলে ঘুরে আসুন ২/৪ দিনের জন্য। টেন্ট ক্যাম্পিং, টেন্ট ট্রেইলার বা গ্ল্যাম্পিং অথবা কেবিনে যেটা আপনার ভালো লাগে সেভাবেই থাকে পারেন, অপমার যদিও টেন্ট ক্যাম্পিঙেই যাই যেটি আমি ব্যাক্তিগতভাবে বেশি পছন্দ করি।
বর্তমানে AI আধুনিকতার যুগে আমরা সেলফ-কেয়ার বা নিজেকে সময় দেওয়ার সময়ই পাইনা অথচ সেটি আমাদের মানসিক এবং শাররীক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি।
রান্ডমলি তোলা আমাদের সেল ফোনের কিছু ছবি নিচে দেওয়া হলো।
ধন্যবাদ সকল সদস্যকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি একা যাওয়ার থেকে যদি ২/৩ ফ্যামিলি একসাথে যেতে পারেন সবাই মিলে সময় ভালো কাটানো যায়, তবে সেক্ষেত্রে আপনার গ্রূপের সবারই মোটামুটি একই মানসিকতার হতে হবে, সবারই মোটামুটি কিছু অভিজ্ঞতা থাকতে হবে তা না হলে হিতে-বিপরীত হবে।
টরন্টো, কানাডা

