
উইজার্ড শোবিজের আয়োজনে বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন ঢালিউডের বহুল আলোচিত নায়িকা পরীমণি। তিনি একাই নন অভিনেত্রীর সঙ্গে রয়েছে সাত রাজার ধন একমাত্র পুত্র পদ্ম। দেশের বাইরে থাকার খবর আগেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানিয়েছিলেন এই চিত্রনায়িকা।
তাছাড়া নিজের সোশ্যাল হ্যান্ডেলে এয়ারপোর্ট, হোটেল জার্নির ভিডিও প্রকাশ করেন তিনি। তবে এবার মালয়েশিয়ার রাস্তায় পরীকে দেখা গেল ছেলের সঙ্গে আনন্দঘন এক মুহূর্ত উদযাপন করতে।
এর পর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বেশ কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। এবার এই চিত্রনায়িকাকে দেখা গেল এক আকাশচুম্বী ভবনের সামনে! রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইননারে ধরা দিয়েছেন নায়িকা। সেখানে যেন ধরা পড়েছে এক অন্যরকম এক পরী। আর তা দেখেই পোস্টের মন্তব্যঘরে রীতিমতো বয়ে যায় ভক্ত-অনুরাগীদের প্রতিক্রিয়া-মন্তব্যের ঝড়।
কতটা ঝড় তুলেছেন নায়িকা, তা সেই পোস্ট দেখেই অনুমেয়। কারণ, সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। মাত্র ১৫ ঘণ্টায় প্রতিক্রিয়া পড়েছে ৭৬ হাজারের বেশি, মন্তব্য ৯ হাজারেরও বেশি। মন্তব্যঘরে তার অনুরাগীরা প্রশংসা, ভালোবাসায় ভরিয়ে দেন।

