‘রাত ১০টায় দেখা হবে’, মৃত্যুর রাতে কাকে শেষ মেসেজ দেন শেফালি?

‘রাত ১০টায় দেখা হবে’, মৃত্যুর রাতে কাকে শেষ মেসেজ দেন শেফালি? - the Bengali Times
শেফালি জারিওয়ালা

শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। তবে ‘কাঁটা লাগা’ খ্যাত এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। হৃদরোগ নাকি অন্য কারণ রয়েছে শেফালির মৃত্যুর পেছনে তা নিশ্চিত হতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। এরইমধ্যে আলোচনায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া শেফালির শেষ পোস্ট। তার আকস্মিক মৃত্যুতে যখন শোকাহত গোটা বলিউড ঠিক তখন সামনে এলো শেফালির শেষ খুদে বার্তা।

মৃত্যুর রাতে (২৬ জুন) ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা বিশাল আদিত্য সিংকে শেষ মেসেজটি পাঠিয়েছিলেন শেফালি। দেখা করার কথা ছিল তার সঙ্গে। বিশালকে অভিনেত্রী লিখেছিলেন, ‘রাত ১০টায় দেখা হবে’। শেফালির মৃত্যুর পর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করে অভিনেত্রীর জন্য শোক প্রকাশ করেছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। বলিউডে তার অভিষেক হয় ২০০৪ সালে। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

- Advertisement -

Related Articles

Latest Articles