
কানাডার পরবর্তী শুমারি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মে মাসে। শুমারির তারিখ এবং কী ধরনের প্রশ্ন করা হবে তা নির্ধারণে ফেডারেল মন্ত্রিসভা একটি আদেশ জারি করেছে।
কানাডায় সর্বশেষ শুমারিটি অনুষ্ঠিত হয় ২০২১ সালে এবং মহামারির মধ্যে সেটাই ছিল প্রথম শুমারি। জনগণ সম্পর্কে উপাত্ত সংগ্রহ করা হয় শুমারিতে। উপাত্তের মধ্যে রয়েছে ব্যক্তির বয়স, লিঙ্গ, বৈবাহিত অবস্থা, পারিবারিক কাঠামো এবং বসবাসের ধরন।
এ ছাড়া সামরিক অভিজ্ঞতা, আয়, অভিবাসন, এননোকালচারাল ও ধর্মীয় ব্যাকগ্রাউন্ড এবং শিক্ষা সংক্রান্ত উপাত্তও সংগ্রহ করা হয়।
স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, শুমারির মাধ্যমে পাওয়া ফলাফল কর্মসংস্থান, স্কুল, গণপরিবহন এবং হাসাপাতালের সেবার মতো সরকারি সেবা পরিকল্পনায় ব্যবহৃত হয়।
This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

