রুবি লিউয়ের কাছে তিনটি স্টোর বিক্রির অনুমোদন পেল হাডসন’স বে

রুবি লিউয়ের কাছে তিনটি স্টোর বিক্রির অনুমোদন পেল হাডসন’স বে - the Bengali Times
আদালতের বাইরে মান্দারিন ভাষায় তিনি বলেন যখন সঠিক সিদ্ধান্ত আসবে তারা একে সমর্থন করবে

হাডসন’স বেকে নিজের ব্যবসায়ী সাম্রাজ্যের অংশ করতে উদগ্রীব ব্রিটিশ কলাম্বিয়ার বিলিয়নেয়ার সোমবার টরন্টোর একটি আদালত ভবন থেকে যখন নামছিলেন তখন মুষ্টি উপরে তুলে ধরেন। তিনটি ইজারার পক্ষে রায় পাওয়ার পর এই ভঙ্গিমা প্রদশন করেন রুবি লিউ। যদিও তাকে দূরে রাখতে বাড়ির মালিকদের বিরোধিতার কমতি ছিল না।

আদালতের বাইরে মান্দারিন ভাষায় তিনি বলেন, যখন সঠিক সিদ্ধান্ত আসবে তারা একে সমর্থন করবে। আমরা বিশ্বাস করি আজকের দিনটি আগামীকাল থেকে ভিন্ন।

- Advertisement -

অন্টারিও সুপিরিয়ির কোর্টের বিচারক পিটার অসবর্ন তার মলে তিনটি হাডসন’স বে প্রোপার্টির ইজারা অধিগ্রহণের অনুমতি দিয়েছেন লিউকে। ব্রিটিশ কলাম্বিয়ার সাওয়াসেন মল, মেফেয়ার শপিং সেন্টার এবং উডগ্রোভ সেন্টারের স্পেস বাবদ তাকে পরিশোধ করতে হবে ৬০ লাখ ডলার।

লিউ এই প্রোপার্টিগুলো চেইন ডিপার্টমেন্ট স্টোর খোলার কাজে ব্যবহার করতে চান, যেগুলোর নামকরণ হবে তার নামে।

দি কানাডিয়ান প্রেসকে তিনি বলেন, স্টোরগুলো মেকআপ, গহণা এবং পোশাক বিক্রি করবে। একই সঙ্গে সেখানে শিশুদের খেলাধূলা, ডাইনিং ও বিনোদনের জন্য জায়গা থাকবে।

জায়গার মালিক ক্যাডিলাক ফেয়ারভিউয়ের আইনজীবী ডেভিড বিশ বলেন, আমরা মনে করি ২৫ জনের মধ্যে ২৫ জনই এর বিরোধিতা করেছেন। সোমবার আদালতকে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, আমার মক্কেল ও অন্যদেরকে লিউয়ের বিডের কোনো কপি সরবরাহ করা হয়নি এবং তার পরিকল্পনা সম্পর্কে আমরা খুব কমই জানি। তার এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায় অক্সফোর্ড প্রোপার্টি ও প্রাইমারিজের আইনজীবীদের কণ্ঠেও।

বিশ বলেন, প্রক্রিয়াটি খুব ঝামেলাপূর্ণ। একটা পর্যায়ে আমরা হয়তো আলোচনা করতে পার।

বিশ যখন এই বক্তব্য দিচ্ছিলেন লিউ তখন গ্যালারি বসে হাসছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles