পুল বন্ধের জন্য ক্ষমা চাইলেন চাউ

পুল বন্ধের জন্য ক্ষমা চাইলেন চাউ - the Bengali Times
তাপদাহের মধ্যে নগরীর কিছু পুল বন্ধের জন্য ক্ষমা চেয়েছেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ

তাপদাহের মধ্যে নগরীর কিছু পুল বন্ধের জন্য ক্ষমা চেয়েছেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ। একই সঙ্গে তিনি বলেছেন, পুল যাতে খোলা থাকে সেটা নিশ্চিত করতে সিটি কর্তৃপক্ষ কাজ করছে।

সিটি হলে সোমবার এক সংবাদ সম্মেলনে চাউ বলেন, আমরা এজন্য ক্ষমা চাইছি। এমনটা আর ঘটবে না। বাইরে যখন তীব্র গরম থাকে তখন বাসিন্দাদের পুলে যাওয়ার সুযোগ থাকা উচিত, যাতে করে তারা শীতল হতে পারে।

- Advertisement -

কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে সিটি অব টরন্টো রোবার কিছু আউটডোর পুল বন্ধ করে দেয়। সিটি কর্তৃপক্ষ এর ওয়েবসাইটে বলেছে, তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড অতিক্রম করে যাওয়ায় কিছু পুল সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে।

সিটির একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তীব্র গরমে লাইফগার্ডদের শীতল হওয়ার সুযোগ দিতে সাময়িক সময়ের জন্য এই বন্ধ করাটা জরুরি। প্রাদেশিক প্রটোকল অনুযায়ী, কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে কিছু আউটডোর পুল আজ বন্ধ থাকবে। দ্রুততম সময়ের মধ্যে যাতে পুল খুলে দেওয়া যায় সেজন্য কর্মীরা সেখানে উপস্থিত থাকবে।

কোন কোন পুল খোলা আছে তা জেনে নেওয়ার জন্য তিনি সিটির ওয়েবসাইটে ঢুঁ মারার পরামর্শ দেন বাসিন্দাদের। একইসঙ্গে সরকারি কর্মকর্তারা লোকজনকেও এই উপদেষও দিচ্ছেন যে, আউটডোর পুলগুলো এই তাপদাহের মধ্যে নিজেকে শীতল করে নেওয়ার একটি উপায়।

চাউ বলেন, তাপদাহের সময় পুলগুলো খোলা থাকা উচিত। এতে কোনো দ্বিমত নেই এবং সিটি কর্মী ও সব টরন্টোবাসীর সুরক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা কাজ করছি। এ লক্ষ্যে সিটি কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে আরও বেশি সংখ্যক লাইফগার্ড মোতায়েন ও তাদের জন্য শেডের সংখ্যা বৃদ্ধি এবং মেডিকেল কর্মী পর্যাপ্ত রাখা। লাইফগার্ডরা পুলে নেমে নিজেদের শীতল করে যে উঠে আসতে পারতেন তার সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে আমি এও মানি যে, তাদের জন্য আমরা বাড়তি কিছু সহায়তা সরবরাহ করতে পারতাম।

- Advertisement -

Related Articles

Latest Articles