
দিলশাদ নাহার কনা বাংলাদেশের সঙ্গীত জগতের একজন অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী। সিনেমা, নাটক, অ্যালবাম, বিজ্ঞাপনের জিঙ্গেল থেকে শুরু করে রেডিও, টিভি আয়োজন—সব মাধ্যমেই তার কণ্ঠের সরব উপস্থিতি রয়েছে। ‘রেশমি চুড়ি’, ‘ধিমতানা’র মতো অসংখ্য মিষ্টি গান দিয়ে তিনি শ্রোতাদের হৃদয় জয় করে নিয়েছেন। তার গাওয়া ‘দিল দিল দিল’ এবং ‘ও ডিজে’ গানগুলো এখনও শ্রোতাদের মুখে মুখে ফেরে। সম্প্রতি রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমার জন্য তার গাওয়া ‘দুষ্টু কোকিল’ গানটি গত রোজার ঈদে সারাবাংলার সঙ্গীতপ্রেমী শ্রোতা-দর্শকদের মধ্যে ঝড় তুলেছিল।
সম্প্রতি কনার ব্যক্তিগত জীবন নিয়ে বিনোদন পাড়ায় এখন জোর গুঞ্জন। দীর্ঘ ৭ বছরের প্রেম শেষে ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার (গহীন) কে নীরবে বিয়ে করেছিলেন এই গায়িকা। তবে এখন চাঞ্চল্যকর খবর হলো, সেই সংসার জীবনে ছন্দপতন ঘটিয়েছেন কনা। জানা গেছে, তিনি মো. শাহরিয়ার সাঈদ (শুভ্র) নামের একজন গিটারিস্টের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, যা দীর্ঘদিন ধরেই চলছে এবং সংগীতের জগতে এটি ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিতি লাভ করেছে।
কনা ও গিটারিস্ট শুভ্র’র এই পরকীয়া সম্পর্ক প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলমান। শুভ্র প্রায়শই কনার সঙ্গে মঞ্চে গিটার বাজিয়ে থাকেন। তারও একটি সংসার ও কন্যা সন্তান রয়েছে। কনার এই সম্পর্কের জের ধরে শুভ্র’র প্রথম স্ত্রী শেখ জাবিন নাসের সঙ্গে বিচ্ছেদ প্রায় চূড়ান্ত এবং তারা বর্তমানে আলাদা থাকছেন।
ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে আরও জানা গেছে, কনা ও শুভ্র এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিয়ের প্রস্তুতিও চলছে। শুভ্র এরই মধ্যে আমেরিকায় পাড়ি জমিয়েছেন এবং খুব শিগগিরই প্রেমিকের টানে কনাও সেই দেশে উড়াল দিচ্ছেন বলে খবর চাউর হয়েছে। কাজের বাইরেও তাদের দুজনকে বিভিন্ন সময় একসঙ্গে ঘুরতে দেখা গেছে।
কনার প্রায় ৭ বছরের প্রেমের সম্পর্ক এবং এরপর প্রায় ৭ বছরের সংসার—সব মিলিয়ে এক যুগেরও বেশি সময়ের একটি সম্পর্কে ছেদ পড়তে চলেছে। স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে তার সংসার জীবন বিগত কয়েক বছর ধরেই ভালো যাচ্ছিল না। কাগজে-কলমে তাদের সম্পর্ক থাকলেও সংসারে অশান্তি অনেক দিন ধরেই চলছে, যা এখন বিচ্ছেদের পথে রয়েছে। বিচ্ছেদের এই খবর যেকোন দিনই আসতে পারে।
কনা ও শুভ্র’র এই প্রেম বিনোদন পাড়ায় ‘ওপেন সিক্রেট’ হলেও এ বিষয়ে কেউ সরাসরি মুখ খুলতে চান না। অনেকেরই বক্তব্য, এই সম্পর্কের গুঞ্জন নতুন নয়। জানা গেছে, শুভ্র এর আগেও অন্য একজন গায়িকার সঙ্গে সম্পর্কে ছিলেন এবং একইভাবে কনাও বিনোদন অঙ্গনের একাধিকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।

