টেলিগ্রামে প্রেমের ফাঁদ, হোটেল থেকে নিষিদ্ধপল্লীতে বিক্রি প্রেমিকা

টেলিগ্রামে প্রেমের ফাঁদ, হোটেল থেকে নিষিদ্ধপল্লীতে বিক্রি প্রেমিকা - the Bengali Times

নোয়াখালীর সদর উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরী মাদরাসাছাত্রীকে (১৭) ঢাকায় নিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়ার অভিযোগে শুভজিৎ মণ্ডল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

- Advertisement -

বুধবার (২৫ জুন) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মৌতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুভজিৎ মণ্ডল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বদরতলা গ্রামের শংকর মণ্ডলের ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর অধিনায়ক জানান, ভুক্তভোগী কিশোরী নোয়াখালী সদরের একটি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাপসের মাধ্যমে সাতক্ষীরার শুভজিতের সঙ্গে তার পরিচয় হয়। শুভজিৎ নিজের ধর্ম পরিচয় গোপন করে টেলিগ্রামে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৭ মে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যায়।

পরবর্তীতে, শুভজিৎ কিশোরীকে যাত্রাবাড়ী এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে কৌশলে তার গয়না ও টাকা হাতিয়ে নেয় এবং ২০ দিন ধরে তাকে ধর্ষণ করে। একপর্যায়ে, শুভজিৎ কিশোরীকে যৌনপল্লীর এক দালালের কাছে বিক্রি করে দেয়।

অন্য এক মেয়ের মাধ্যমে কিশোরী বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা গত ১৫ জুন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ীর জুরাইন এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে।

টেলিগ্রামে প্রেমের ফাঁদ, হোটেল থেকে নিষিদ্ধপল্লীতে বিক্রি প্রেমিকা - the Bengali Times

র‍্যাব-১১ এর অধিনায়ক আরও জানান, জিজ্ঞাসাবাদে শুভজিৎ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মামলার অপর আসামি, অপহরণকারী ও পাচারকারী চক্রের সদস্য সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles