হানিমুনে গিয়ে করিশ্মাকে নিলামে তোলে সঞ্জয়, পরপুরুষের সঙ্গে শুতে রাজি না হতেই মারধর!

হানিমুনে গিয়ে করিশ্মাকে নিলামে তোলে সঞ্জয়, পরপুরুষের সঙ্গে শুতে রাজি না হতেই মারধর! - the Bengali Times
ছবি সংগৃহীত

হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছরেই প্রয়াত হয়েছেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুর। সঞ্জয়ের সঙ্গে বিয়ের ভয়ংকর অভিজ্ঞতা করিশ্মার। স্বামীর বিরুদ্ধে একবার এক সাক্ষাত্‍কারে বিস্ফোরক দাবি করেছিলেন করিশ্মা। হানিমুনেই বউকে নিলামে তুলে দিয়েছিলেন করিশ্মার স্বামী,শরীর নিয়ে নাকি চলেছিল দর কষাকষি।

পোলো খেলার মাঝেই মুখে ঢুকে যায় মৌমাছি। আর সেই থেকেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছরেই প্রয়াত হয়েছেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুর। সোনা কমস্টারের মালিক সঞ্জয়ের সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি। তাঁর কোম্পানির মূল্য প্রায় ৪০ হাজার কোটি। ২০১৬ সালে করিশ্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় সঞ্জয়ের। সঞ্জয়ের মৃত্যুতে করিশ্মার ছেলে মেয়ের পাশে দাঁড়িয়েছেন করিনা ও সইফ আলি খান। এই স্বামীর বিরুদ্ধে একবার এক সাক্ষাত্‍কারে বিস্ফোরক দাবি করেছিলেন করিশ্মা।

- Advertisement -

কেরিয়ারের শুরুতে নাম জড়িয়েছিল অজয় দেবগণের সঙ্গে। এরপর কেরিয়ার মধ্যগগণে, নিজের চেয়ে বয়সে ২ বছরের ছোট অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন করিশ্মা। অভিষেক তখনও বলিউডে নামই পাননি। বচ্চন পরিবার গৃহবধু হিসেবে মেনেও নিয়েছিলেন করিশ্মাকে। তবে বাগদানের পরেও সেই সম্পর্ক টেকেনি। সম্পত্তির ভাগ চেয়ে মেয়ের ঘর নাকি ভেঙেছিলেন ববিতাই। এর কিছুদিনের মধ্যেই দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় করিশ্মার। তবে বিয়ের পর প্রথম হানিমুনেই বউকে নিলামে তুলে দিয়েছিলেন করিশ্মার স্বামী,শরীর নিয়ে নাকি চলেছিল দর কষাকষি। এক সাক্ষাত্‍কারে সেই বিস্ফোরক দাবি করেন অভিনেত্রী নিজেই।

করিশ্মা কাপুর ও অভিষেক বচ্চনের প্রেম একসময়কার বলিউডে সবথেকে চর্চিত বিষয় ছিল। তবে মা ববিতার কারণেই অভিষেকের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল করিশ্মার। অভিষেক তার মেয়ের যত্ন নিতে পারবেন কিনা, অভিষেকের কেরিয়ার, রোজগার-এ সব কিছু নিয়ে প্রশ্ন তোলেন ববিতা। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিস্তর আলোচনা হলেও ববিতা কিছুতেই রাজি হচ্ছিলেন না। তারপর বচ্চন পরিবারকে একটি শর্ত দেন ববিতা। ববিতা অমিতাভের সমস্ত সম্পত্তি অভিষেক ও করিশ্মার নামে লিখে দিতে বলেন। যাতে করিশ্মার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। ববিতার শর্তে রাজি হননি অমিতাভ। তারপরই ভাঙে সম্পর্ক।

- Advertisement -

Related Articles

Latest Articles