বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বিটিভির ঈদের অনুষ্ঠান থেকে বাদ শিরিন শিলা

Shirin Shila : বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বিটিভির ঈদের অনুষ্ঠান থেকে বাদ শিরিন শিলা - the Bengali Times

‘কিসের এত আন্দোলন, সুখে থাকতে ভূতে কিলায়’-গত বছরের জুলাই মাসে সারা দেশে যখন কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল, তখন শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই বিতর্কিত স্ট্যাটাস দিয়েছিলেন ঢাকাই সিনেমার সমালোচিত চিত্রনায়িকা শিরিন শিলা।

- Advertisement -

এমন স্ট্যাটাসে সেসময় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা। শিলার এই স্ট্যাটাস মোটেও ভালোভাবে নেননি নেটিজেনরা। করেন কড়া প্রতিবাদ। নেটিজেনদের আক্রমণের মুখে পড়ে বাধ্য হয়ে পোস্টের কমেন্ট অপশন বন্ধ রেখেছিলেন।

এরপর নেটিজেনদের তোপের মুখে পড়ে একই দিন বিকেল চারটার দিকে স্ট্যাটাসে সংযোজন আনেন শিরিন শিলা। এরপর গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূস। তবে ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নিয়ে আজও ক্ষমা চাননি শিরিন শিলা। বরং বহাল তবিয়তে প্রকাশ্যে ঘুরছেন বহুল আলোচিত ক্যাসিনো কাণ্ডের অন্যতম হোতা যুবলীগ নেতা এনামুল হক আরমানের ঘনিষ্ঠ বান্ধবী শিরিন শিলা!

Shirin Shila : বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে বিটিভির ঈদের অনুষ্ঠান থেকে বাদ শিরিন শিলা - the Bengali Times

এমনকি ঈদের বিটিভির ম্যাগাজিন ‘চাওয়া পাওয়া’ অনুষ্ঠানে একটি পর্বে অতিথি হয়েছিলেন। শিরিন শিলা বিটিভির অনুষ্ঠানের অতিথি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল চর্চা হয়। প্রশ্ন উঠেছিল, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে যিনি অবস্থান নিয়েছিলেন, তিনি কীভাবে রাষ্ট্রীয় সম্প্রচারে জায়গা পান? তাকে বিটিভিতে কাজের সুযোগ দিল কে বা কারা? এমন সমালোচনা নজর এড়ায়নি বিটিভি কর্তৃপক্ষের। ঈদের দিন রাতে ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রচার হলেও শেষ পর্যন্ত শিরিন শিলার অংশটুকু কেটে দেয়া হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির গ্রন্থণার দায়িত্বে থাকা কবি আসাদ কাজল।

তিনি বলেন, জুয়েল আইচ এ অনুষ্ঠানে অতিথি হওয়ার কথা ছিল। কিন্তু তার ব্যস্ততার কারণে না পাওয়াতে শিরিন শিলাকে অতিথি করা হয়। আমরা আসলে অবগত ছিলাম না যে তিনি গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিলেন এবং ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে সমালোচিত হয়েছেন। বিষয়টি যখন আমাদের নজরে আসে তখন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা অনুষ্ঠানে শিরিন শিলার অংশটুকু বাতিলের সিদ্ধান্ত নেন।

মডেলিং-এর মাধ্যমে শোবিজে নাম লেখান শিরিন শিলা। শুরুতে বেশকিছু মিউজিক ভিডিওতে তাদে দেখা গেছে। এরপর নাম লেখান নাটক-সিনেমায়। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল শিরিন শিলার। এরপর বেশকিছু সিনেমায় কাজ করেছেন তিনি। তবে কাজ দিয়ে নয়, বিভিন্ন সময় ব্যক্তিগত বিষয় নিয়েই আলোচনায় থাকেন এই নায়িকা।

- Advertisement -

Related Articles

Latest Articles