আনুশকাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত কোহলি

আনুশকাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত কোহলি - the Bengali Times
ছবি সংগৃহীত

১৮ বছরের অপেক্ষার অবসান হলো অবশেষে। আইপিএলে ২০০৮ থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবারই ফেবারিটের তালিকায় থাকতো বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়েছে দলটির সমর্থকদের। এমনকি এর আগে তিনবার ফাইনালে উঠেও শিরোপার নাগাল পাননি বিরাট কোহলিরা।

অবশেষে পাঞ্জাব কিংসকে মাত্র ৬ রানের ব্যবধানে হারিয়ে আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন বিরাট কোহলি এবং তার দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

- Advertisement -

২০০৮ সালে আইপিএল শুরুর পর থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলেছেন বিরাট কোহলি। দীর্ঘ ১৩ বছর দলটির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু দলকে উপহার দিতে পারেননি কোনো শিরোপা। অবশেষে গতকাল ১৮তম আসরে রজত পাতিদারের নেতৃত্বে বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয় বেঙ্গালুরু। দলকে শিরোপা উপহার দিয়ে আবেগাপ্লুত হয়ে স্ত্রী আনুশকা শর্মাকে জড়িয়ে ধরন ভারতীয় সাবেক এই অধিনায়ক।

২০১৪ সাল থেকেই সঙ্গী হিসেবে আনুশকাকে পেয়েছেন বিরাট কোহলি। বছরের পর বছর ধরে দুই জনে মিলে যে দিনটার অপেক্ষা করে যাচ্ছিলেন, অবশেষে সেই মুহূর্তটা এল গতকাল। পূরণ হল দুই জনের স্বপ্ন। আইপিএল জিতল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তারপর আবেগে ভেসে গেলেন দুই জনেই। কাঁদলেন বিরাট।

চোখ ছলছল করে উঠল আনুশকার। তারপর দুই জনে যখন একে অপরকে জড়িয়ে ধরলেন, তখন নিজেদের আবেগ উজাড় করে দিলেন। আনুশকার কাঁধে মুখ গুঁজে রেখে নিজেকে আবেগে ভাসিয়ে দিলেন কোহলি। সেই সঙ্গে পুরো দুনিয়ার সামনে জানিয়ে দিলেন যে এই দীর্ঘ যাত্রাটা কীভাবে তার পাশে থেকেছেন আনুশকা।

বিরাট কোহলি বলেন, আনুশকা শর্মা ২০১৪ সাল থেকে এখানে আসছে। ১১ বছর ধরে আরসিবিকে সমর্থন করছে। অর্থাৎ ওরও ১১ বছর হয়ে গেল। নিরলসভাবে ম্যাচ দেখতে মাঠে) এসেছে। মাঠে এসে ম্যাচের পর ম্যাচ দেখেছে। হতাশাজনক ম্যাচ দেখেছে। একটুর জন্য আমাদের ট্রফি হাতছাড়া করতে দেখেছে। আপনি যাতে খেলতে পারেন, সেটার জন্য আপনার জীবনসঙ্গী যা সব করে, যেসব ত্যাগ স্বীকার করে, অঙ্গীকার প্রকাশ করে, যে কোনও পরিস্থিতিতে আপনাকে সমর্থন করে, সেটা ভাষায় প্রকাশ করতে পারব না।

স্ত্রী আনুশকাকে কুর্নিশ জানিয়ে কোহলি আরও বলেন, আপনি যখন পেশাদার হিসেবে খেলেন, তখনই শুধু আপনি অনুভব করতে পারেন যে পর্দার পিছনে কী অবস্থা থাকে আর মানসিকভাবে কীরকম পরিস্থিতির মধ্যে যেতে হয়। মানসিকভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে আনুশকা, আমায় পুরোপুরি ভেঙে পড়তে দেখেছে, সেখান থেকে দাঁড়িয়ে ও অত্যন্ত গর্বিত হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles