মিল্টন সমাদ্দার আটক

মিল্টন সমাদ্দার আটক - the Bengali Times

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ছবি সংগৃহীত

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

- Advertisement -

২০১৪ সালের ২১ অক্টোবর মিল্টন সমাদ্দার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার নামে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করেন। তিনি পেশায় একজন নার্স।

সম্প্রতি তাঁর বিরুদ্ধে মানবদেহের অঙ্গ বিক্রিসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। গণমাধ্যমে উঠে আসা এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্যে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles