‘সব টাকা ঠোঁটেই খরচ করে ফেলেছেন’, কটাক্ষের মুখে এশা

‘সব টাকা ঠোঁটেই খরচ করে ফেলেছেন’, কটাক্ষের মুখে এশা - the Bengali Times
ছবি সংগৃহীত

শোবিজের অনেক অভিনেত্রীই কৃত্রিম পদ্ধতিতে নিজেদের সৌন্দর্যবৃদ্ধি ঘটিয়েছেন। তালিকা দীর্ঘ হলেও তা প্রকাশ্যে স্বীকার করেন না অনেকেই। কখনও নাক টিকোলো করা, আবার কখনও বা ঠোঁটের ভোল পাল্টে ফেলা— নিজেদের মনের মতো রূপ পেতে তারা শরণাপন্ন হন চিকিৎসকের। অস্ত্রোপচারের মাধ্যমে কাটাছেঁড়া করে চেহারার বদল ঘটানোর কথা স্বীকারও করেছেন কেউ কেউ।

কিছু দিন আগেই রাজকুমার রাওকে নিয়ে গুঞ্জন শোনা যায়, তিনি নাকি অস্ত্রোপচার করে নিজের চোয়াল বদলে ফেলেছেন। ভিয়ারাল হওয়া ছবিতেও সেই পার্থক্য খুব স্পষ্ট। যদিও অভিনেতা সে কথা মানতে নারাজ। এবার একই কাণ্ড ঘটল এশা দেওলের সঙ্গে। নিজেকে সুন্দর করতেই নাকি ঠোঁটে কারসাজি করেছেন অভিনেত্রী, এমনটাই দাবি নেটপাড়ার একাংশের। অনেকে আবার অভিনেত্রীর আগেকার ছবি দিয়ে তুলনা করেছেন।

- Advertisement -

মথুরা কেন্দ্রে এবারও বিজেপির হয়ে লড়ছেন হেমা মালিনী। ভোট প্রচারে গিয়েছিলেন দুই মেয়ে, এশা ও অহনা। প্রচার শেষে মথুরা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলেন হেমার দুই কন্যা। তখনই এশার ফোলা ঠোঁটটি নজরে আসে অনেকের। সেই ভিডিও ঘিরেই উঠে এসেছে নানা মন্তব্য। ইতিমধ্যেই নেটপাড়ায় শুরু হয়েছে ট্রলিং।

কেউ লিখেছেন, ‘ঈশ্বরই জানেন, কেন যে মানুষ নিজের চেহারা নিয়ে এত বেশি কাটাছেঁড়া করে…।’ কারোর কথায়, ‘আপনি অতিরিক্ত প্লাস্টিক হয়ে উঠেছেন!’ কেউ লিখেছেন, ‘সব টাকা ঠোঁটে খরচ করেছেন, কিছু টাকা নিজের মগজেও খরচ করতে পারতেন।’ যদিও এ সব কটাক্ষ নিয়ে এখনও পর্যন্ত নীরব এশা।

- Advertisement -

Related Articles

Latest Articles