শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, হোটেলকক্ষে মিলল অভিনেতা সোহেল খানের নিথর দেহ

শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি, হোটেলকক্ষে মিলল অভিনেতা সোহেল খানের নিথর দেহ - the Bengali Times
অভিনেতা সোহেল খান

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

- Advertisement -

অভিনেতার মৃত্যুর ঘটনা বর্ণনা করে নির্মাতা এমডি ইকবাল জানান, অন্য দিনের মতো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন সোহেল খান। এরপর নিজের কক্ষে বিশ্রাম নিতে যান। পরে শুটিংয়ের প্রস্তুতি হিসেবে মেকআপ নিয়ে তৈরি হয়েছিলেন তিনি।

এমডি ইকবাল বলেন, একপর্যায়ে হোটেলের কক্ষে তাঁকে ডাকতে গিয়ে শুটিং ইউনিটের এক সদস্য বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোহেল খানের আকস্মিক মৃত্যুর খবরে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের আবহ।

- Advertisement -

Related Articles

Latest Articles