বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে, সতর্ক করলেন তাজনূভা জাবীন

বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়াচ্ছে, সতর্ক করলেন তাজনূভা জাবীন - the Bengali Times
তাজনূভা জাবীন

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে বাংলাদেশ নিয়ে মিথ্যা, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন অল্টারনেটিভসের সংগঠক তাজনূভা জাবীন। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে এসব অপতথ্য ছড়ানোর প্রবণতা ব্যাপক আকার ধারণ করেছে। তাই বিষয়টিকে হালকাভাবে না নিয়ে আগামী দুই থেকে তিন মাস ভুয়া সংবাদ শনাক্ত ও খণ্ডনে গুরুত্ব দেওয়া জরুরি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ উদ্বেগের কথা জানান তাজনূভা জাবীন।

- Advertisement -

পোস্টে তিনি লেখেন, ‘ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াভিত্তিক নিউজ প্ল্যাটফর্মে, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সব অনলাইনে গত কয়েক দিনে বাংলাদেশ নিয়ে ব্যাপকহারে ভুল, মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে—যেটা আগেও ছিল, কিন্তু এখন মহামারি আকার নিয়েছে।’

এসব ভুয়া তথ্যের প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় না এটা নিয়ে এখন হাসি-ঠাট্টা করে এসব মিথ্যা নিউজকে হালকাভাবে নেওয়ার সুযোগ আছে, কারণ অনেক সাধারণ মানুষ এসব বিশ্বাস করছে। রাজনৈতিক সচেতন মানুষের কাছে হয়তো বিষয়গুলো হাস্যকর লাগছে, সার্কাস মনে হচ্ছে বা পাত্তা দিচ্ছে না; কিন্তু পিপল পার্সপেক্টিভ মাথায় রাখতে হবে।’

তাজনূভা জাবীনের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিকভাবে সচেতন মানুষের কাছে কোনো কোনো বিভ্রান্তিকর সংবাদ অবিশ্বাস্য মনে হলেও সাধারণ মানুষের মধ্যে সেগুলোর প্রভাব পড়তে পারে। ফলে এসব তথ্যকে উপেক্ষা করার সুযোগ নেই।

তিনি মনে করেন, আগামী দুই থেকে তিন মাস বাংলাদেশ নিয়ে ছড়ানো ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে সেগুলোর যথাযথ জবাব দেওয়া প্রয়োজন।

- Advertisement -

Related Articles

Latest Articles