‘জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম’, মেঘনা আলম

‘জামায়াতে থাকলে লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে নাচতেও পারতাম’, মেঘনা আলম - the Bengali Times
মেঘনা আলম

রাজনীতি, ব্যক্তিজীবন ও নানা বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব মেঘনা আলম। এবার বিএনপি ও জামায়াতে ইসলামীকে ঘিরে ব্যঙ্গাত্মক মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। নিজের অতীত নিয়ে ছড়ানো নানা গুজব ও অপপ্রচারের অভিযোগ তুলে ফেসবুকে কটাক্ষপূর্ণ একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত নারী।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মেঘনা আলম দাবি করেন, ভুল রাজনৈতিক দলে যোগ দিয়েছেন তিনি। বিএনপিতে যোগ না দিয়ে জামায়াতে গেলে হয়তো তাকে নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি অন্য রকম হতো।

- Advertisement -

পোস্টে বিদ্রূপের সুরে তিনি লেখেন, ‘আসলে ভুল দলে যোগ দিয়েছি। বিএনপিতে না এসে জামায়াতে যোগ দিলে, আমার বিকিনি পরা ছবিতেও “পবিত্র হৃদয় ও প্রতিভাবান” লিখত! সাবেক সৌদি রাষ্ট্রদূতের দ্বিতীয় স্ত্রী প্রমাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও সৌদি আরব থেকে জোগাড় করে আনত!’

নিজেকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিতর্ক নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মেঘনা। তিনি লেখেন, ‘মাঝেমধ্যে আমাকে নিয়ে চারপাশে এত ভুয়া তথ্য ছড়াতে দেখে খারাপ লাগে। অথচ জামায়াতে থাকলে হয়তো লাউডস্পিকারে হিন্দি গান বাজিয়ে মন খুলে নাচতেও পারতাম!’

তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles