পোশাকের দোকানে তরুণীকে খুন, সিসিটিভিতে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য

পোশাকের দোকানে তরুণীকে খুন, সিসিটিভিতে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য - the Bengali Times
ভারতের দিল্লিতে পোশাকের দোকানের ট্রায়াল রুমে ১৮ বছর বয়সী এক তরুণীকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে

ভারতের দিল্লিতে পোশাকের দোকানের ট্রায়াল রুমে ১৮ বছর বয়সী এক তরুণীকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এতে দেখা যায়, অভিযুক্ত এক যুবক দোকানে ঢুকে তরুণীকে জোর করে টেনেহিঁচড়ে ট্রায়াল রুমের ভেতরে নিয়ে যাচ্ছে। পরে সেখান থেকেই তাঁর গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তরুণীর নাম শবনম। তিনি পশ্চিম দিল্লিতে পরিবারের সঙ্গে থাকতেন। মোতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি পোশাকের শোরুমে কাজ করতেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত যুবকের নাম সুরজ। শবনমের সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল তাঁর।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে কমলা রঙের টি-শার্ট পরা এক যুবককে শোরুমে প্রবেশ করতে দেখা যায়। কাচের দরজা থেকে কয়েক ফুট দূরে চেয়ারে বসে ছিলেন শবনম। যুবকটি তাঁর কাছে গিয়ে চড়াও হয়। এরপর জোর করে তাঁকে টেনে ট্রায়াল রুমে নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, একতরফা প্রেম কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তদন্তে জানা গেছে, অভিযুক্ত ও শবনম একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পরে তাঁদের সম্পর্কের অবনতি ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন শবনম। এ সময় শোরুমে ঢুকে তাঁকে ট্রায়াল রুমে নিয়ে যায় সুরজ। রাত প্রায় ৯টার দিকে দোকান বন্ধের প্রস্তুতি নেওয়ার সময় কর্মীরা ট্রায়াল রুম পরীক্ষা করতে গিয়ে মেঝেতে শবনমের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে দিল্লি ছেড়ে পালানোর চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় অভিযুক্ত সুরজকে গ্রেপ্তার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের পুরো ঘটনা জানতে শোরুমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা। শবনম ও অভিযুক্তের মধ্যকার সম্পর্ক, ব্যক্তিগত বিরোধ এবং একতরফা প্রেমের সম্ভাবনাসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles