সাত বছর আগে ‘খুন’ হওয়া নারী জীবিত, হত্যার দায়ে জেল খেটেছিলেন নির্দোষ ব্যক্তি

সাত বছর আগে ‘খুন’ হওয়া নারী জীবিত, হত্যার দায়ে জেল খেটেছিলেন নির্দোষ ব্যক্তি - the Bengali Times
সংগৃহীত ছবি

সাত বছর আগে নিখোঁজ হয়েছিলেন এক নারী। তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। দুই বছরেরও বেশি সময় কারাগারেও কাটাতে হয় তাঁকে। অথচ সাত বছর পর জানা গেল, কথিত নিহত সেই নারী আসলে জীবিত! শুধু তা-ই নয়, যাঁকে হত্যার দায়ে কারাগারে যেতে হয়েছিল, সেই ব্যক্তির আইনজীবীদের অনুসন্ধানেই সন্ধান মিলেছে ওই নারীর। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের মান্ড্য জেলায়।

ঘটনাটি সামনে আসার পর পুলিশের তদন্তপ্রক্রিয়া নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। বিশেষ করে মরদেহ উদ্ধার না করেই কীভাবে হত্যা মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

- Advertisement -

ঘটনার সূত্রপাত ২০১৯ সালের ৩ জুলাই। মান্ড্য জেলার পাণ্ডবপুরা এলাকার বাসিন্দা মঞ্জু ওই দিন বাবার বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের পছন্দে বিয়ে করতে রাজি না হওয়ায় নিজের পছন্দের মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বাড়ি ছাড়ার আগে একটি বাসস্ট্যান্ডে জরুরি প্রয়োজনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন মঞ্জু। এ সময় রাগিমুদ্দানাহাল্লি এলাকার বাসিন্দা রাজেশের কাছ থেকে মুঠোফোন ধার নিয়ে বাড়িতে ফোন করেন। পরে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করতে সেখান থেকে চলে যান।

মেয়ে বাড়িতে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর বাবা নাগরাজু। তিনি পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ করেন। তদন্তে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে মঞ্জু সর্বশেষ যে ফোনকল করেছিলেন, সেটি ছিল রাজেশের মুঠোফোন থেকে। সেই সূত্রে রাজেশকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হলেও তখন মঞ্জুর কোনো সন্ধান পাওয়া যায়নি। ২০২১ সালে নিখোঁজসংক্রান্ত মামলাটি অমীমাংসিত হিসেবে বন্ধ করে দেওয়া হয়।

তবে ওই বছরের ১১ আগস্ট নতুন মোড় নেয় ঘটনা। অনন্তপদ্মনাভ ও গুরুকুমার নামের দুই

- Advertisement -

Related Articles

Latest Articles