প্রেমিককে বিয়ে করতে এক বছর ধরে পেছনে লেগেছিলেন রাশমিকা!

প্রেমিককে বিয়ে করতে এক বছর ধরে পেছনে লেগেছিলেন রাশমিকা! - the Bengali Times
অভিনেত্রী রাশমিকা মান্দানা

প্রেমিকের কাছ থেকে বিয়ের প্রস্তাব পাওয়ার অপেক্ষায় বসে থাকেননি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। বরং নিজেই প্রেমিক বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ের কথা বলেছেন একটানা এক বছর। এমনকি মজার ছলে বিজয় জানিয়েছেন, রাশমিকা তাঁকে প্রায় ১০০ বার বিয়ের কথা জিজ্ঞাসা করেছেন।

সম্প্রতি পরিচালক ও সঞ্চালক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ ৯’-এর নতুন পর্বের ট্রেলারে নিজেদের প্রেম ও বিয়ের গল্প নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা দম্পতি।

- Advertisement -

ট্রেলারে করণ জোহর বিজয়কে প্রশ্ন করেন, তিনি কি রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? উত্তরে রাশমিকা মাথা নেড়ে অসম্মতি জানান। তখন বিজয় বলেন, ‘ও-ই বলেছিল, চলো বিয়ে করি।’

এরপর মজা করে বিজয় জানান, রাশমিকা তাঁকে প্রায় ১০০ বার বিয়ের কথা বলেছেন। বিষয়টি শুনে করণ জোহর অবাক হয়ে রাশমিকার কাছে জানতে চান, সত্যিই কি তিনি এতবার বিয়ের কথা বলেছিলেন?

হেসে রাশমিকা উত্তর দেন, ‘আমি তো পুরো এক বছর ধরেই ওকে বলেছি।’ তাঁর এই স্বীকারোক্তিতে সঞ্চালকও বিস্ময় প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে বিজয় মজার ছলে বলেন, ‘আমি তো আর খারাপ মানুষ নই!’

তারকা দম্পতির এমন খুনসুটিতে তাঁদের প্রেমের গল্পের অজানা দিক উঠে এসেছে। বিয়ের পর তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহও যেন আরও বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিজয় ও রাশমিকা। তাঁদের বিয়ের আয়োজনে তেলুগু ও কোডাভা—দুই ঐতিহ্যেরই ছাপ ছিল।

২০১৮ সালে তেলুগু রোমান্টিক সিনেমা ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচয় হয় দুজনের। পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমাতেও জুটি বেঁধেছিলেন তাঁরা। পর্দায় তাঁদের রসায়ন থেকেই বাস্তব জীবনে প্রেমের গুঞ্জন ছড়ায়। তবে দীর্ঘদিন নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি এই তারকা জুটি।

এদিকে বিয়ের পর আবারও একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন বিজয় ও রাশমিকা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত তাঁদের নতুন সিনেমা ‘রণবলী’ ১৬ অক্টোবর তেলুগু, তামিল, হিন্দি, মালায়ালাম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তাঁরা।

- Advertisement -

Related Articles

Latest Articles