গ্রেপ্তার ‘ড্রাগ কুইন’, ঘরে ঢুকতেই ঘরে যা মিলল সোনা-রুপা নগদ অর্থ

গ্রেপ্তার ‘ড্রাগ কুইন’, ঘরে ঢুকতেই ঘরে যা মিলল সোনা-রুপা নগদ অর্থ - the Bengali Times
ভারতের দিল্লিতে মাদক কারবারের অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ

ভারতের দিল্লিতে মাদক কারবারের অভিযোগে ৪২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক ও আবগারি আইনে ১২টি মামলা রয়েছে। এবার তার বাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন, নগদ টাকা, সোনা-রুপা ও সম্পত্তির কাগজপত্র উদ্ধার হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ৩০ বছর বয়সী এক সহযোগী ও কথিত দেহরক্ষীকেও।

দিল্লি পুলিশের দাবি, গ্রেপ্তার নারী পার্বতী দীর্ঘদিন ধরে আন্তঃরাজ্য মাদক চক্রের সঙ্গে জড়িত। দিল্লি থেকে রাজস্থান পর্যন্ত বিস্তৃত এই চক্রের তদন্তে এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

গত ২৩ সেপ্টেম্বর দিল্লির আউটার নর্থ জেলার অ্যান্টি-নারকোটিকস স্কোয়াড নিউ সানোথ কলোনিতে মাদক সরবরাহের একটি নেটওয়ার্কের তথ্য পায়। পরে সেখানে একটি বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখান থেকেই পার্বতী ও তার সঙ্গে থাকা বিকাশ কুমার ওরফে শানুকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পার্বতীর কাছ থেকে ১ কোটি ৫০ লাখ রুপির বেশি মূল্যের মাদক উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দ করা হয়েছে ১.২০৪ কেজি হেরোইন, ৬৪.৬২ লাখ রুপি নগদ, ৩৫৫ গ্রাম সোনা, ১৬১ গ্রাম রুপা এবং দুটি গাড়ি।

পার্বতীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৬.৬৯ লাখ রুপি নগদ অর্থ, ৩৫৫ গ্রাম সোনা, ১৬১ গ্রাম রুপা এবং চারটি সম্পত্তির রেজিস্ট্রেশন-সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে।
পুলিশের অভিযোগ, মাদক ব্যবসা থেকে পাওয়া অর্থ দিয়েই এসব নগদ অর্থ, গয়না ও সম্পত্তি কেনা হয়েছে। মাদক কারবারের অর্থে পার্বতী একটি বাড়িও নির্মাণ করছিলেন বলে দাবি পুলিশের। তার মালিকানাধীন একটি টাটা হ্যারিয়ার গাড়িও জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, নায়াজের স্ত্রী পার্বতী বাওয়ানার নিউ সানোথ কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তার স্থায়ী ঠিকানা বাওয়ানার জেজে কলোনিতে। তার সঙ্গে থাকতেন উত্তর দিল্লির বুরারির বাসিন্দা বিকাশ কুমার ওরফে শানু।

পুলিশের দাবি, ৩০ বছর বয়সী বিকাশ পার্বতীর দেহরক্ষী হিসেবে কাজ করতেন।
পার্বতীর বিরুদ্ধে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইন এবং আবগারি আইনে ১২টি মামলা রয়েছে। নরেলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থানার পুলিশের রেকর্ডে তার নাম ‘ব্যাড ক্যারেক্টার হিস্ট্রি শিট’-এও রয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles