সমুদ্রের ঢেউয়ের পাশে শাড়িতে মোহময়ী দীঘি, মুগ্ধ ভক্তরা

সমুদ্রের ঢেউয়ের পাশে শাড়িতে মোহময়ী দীঘি, মুগ্ধ ভক্তরা - the Bengali Times
অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

সমুদ্রের তীরে নেমেছে সন্ধ্যার আবেশ। চারপাশে ঢেউয়ের গর্জন, বাতাসে উড়ছে চুল। আর সেই মনোরম পরিবেশে শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তার সাজ ও সৌন্দর্যে যেন আরও মায়াবী হয়ে উঠেছে সমুদ্রসৈকতের দৃশ্য।

শনিবার সন্ধ্যায় নিজের যাচাইকৃত ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন দীঘি। জলপাই, কালো ও হালকা নীলের মিশেলে শাড়ির সঙ্গে ফুলেল নকশার ব্লাউজ পরেছেন তিনি। খোলা চুল সামুদ্রিক বাতাসে উড়ছে, আর নানা ভঙ্গিমায় ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী।

- Advertisement -

ছবিগুলোর সঙ্গে মাত্র দুটি শব্দের লেখা দিয়েছেন দীঘি—‘ব্লেসড মেস’। প্রকৃতির সান্নিধ্যে পাওয়া এক ধরনের মিশ্র অনুভূতিকেই যেন এই দুই শব্দে প্রকাশ করেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের জন্য কক্সবাজারে গিয়েছিলেন এই অভিনেত্রী।

দীঘির শাড়ি পরা ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। অল্প সময়ের মধ্যেই ছবিগুলোতে বিপুল প্রতিক্রিয়া জমা পড়ে। মন্তব্যের ঘরে কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ লিখেছেন—‘তুমি এত সুন্দর কেন?’

অবশ্য প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে এসব মন্তব্যকে খুব একটা গুরুত্ব দেন না দীঘি।

এদিকে দীর্ঘদিন ধরে বড় পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles