নেপালে অপু বিশ্বাসের সঙ্গে কে?

নেপালে অপু বিশ্বাসের সঙ্গে কে? - the Bengali Times
অভিনেত্রী অপু বিশ্বাসকে সম্প্রতি নেপালের মনোরম পাহাড়ি পরিবেশে এক তরুণ অভিনেতার সঙ্গে দেখা গেছে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে সম্প্রতি নেপালের মনোরম পাহাড়ি পরিবেশে এক তরুণ অভিনেতার সঙ্গে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয় কৌতূহল।

জানা গেছে, ব্যক্তিগত সফরে নয়, নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের জন্য নেপালে অবস্থান করছেন অপু। তার সঙ্গে থাকা তরুণ অভিনেতা মুর্তজা পলাশ, যিনি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন।

- Advertisement -

কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির শুটিং চলছে নেপালের পর্যটননগরী পোখারার বিভিন্ন মনোরম স্থানে। এতে অপু বিশ্বাসের পাশাপাশি কলকাতার অভিনেতা রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যও অভিনয় করছেন।

নতুন ছবি প্রকাশের পর ‘শিকার’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles