৫০০ টাকায় সারাদিনের জন্য ‘প্রেমিক ভাড়া’!

৫০০ টাকায় সারাদিনের জন্য ‘প্রেমিক ভাড়া’! - the Bengali Times
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রেমিক ভাড়া বা রেন্ট আ বয়ফ্রেন্ড এর আকর্ষণীয় বিজ্ঞাপন

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘প্রেমিক ভাড়া’ বা ‘রেন্ট আ বয়ফ্রেন্ড’-এর আকর্ষণীয় বিজ্ঞাপন। তবে এগুলোকে নতুন ধরনের সাইবার প্রতারণার ফাঁদ বলে সতর্ক করেছে হায়দরাবাদ পুলিশ।

বিজ্ঞাপনগুলোতে একাকীত্ব কাটানো, কফি খাওয়া, সিনেমা দেখা, কেনাকাটা কিংবা বিয়ের অনুষ্ঠানে সঙ্গী হিসেবে তরুণ ভাড়া নেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কোথাও ৪৯৯ টাকা থেকে শুরু করে সারাদিনের জন্য ৪ হাজার ৪৯৯ টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজের কথা বলা হয়েছে।

- Advertisement -

হায়দরাবাদ পুলিশ জানায়, বিজ্ঞাপনে ব্যবহৃত তরুণদের অনেক ছবিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রতারণার মাধ্যমে তৈরি। বুকিংয়ের নামে আগাম টাকা নেওয়ার পর প্রতারকরা যোগাযোগ বন্ধ করে দেয়।

পুলিশ আরও সতর্ক করেছে, অর্থের পাশাপাশি ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে পরবর্তী সময়ে ব্ল্যাকমেল বা হয়রানি করা হতে পারে।

হায়দরাবাদ সাইবার অপরাধ শাখা বিষয়টি তদন্ত করছে। সন্দেহজনক এমন বিজ্ঞাপনে সাড়া না দিতে এবং প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মনোবিদদের মতে, বিশেষ করে কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির আকর্ষণীয় প্রস্তাব সম্পর্কে সচেতন করা জরুরি। পরিবারের সদস্যদেরও সন্তানদের সঙ্গে এ বিষয়ে খোলামেলা আলোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles