চুরি করা মালামাল ফেরত দিয়ে গেলেন চোর, রেখে গেলেন চিঠিও

চুরি করা মালামাল ফেরত দিয়ে গেলেন চোর, রেখে গেলেন চিঠিও - the Bengali Times
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি করা গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে চিরকুট রেখে গেছেন অজ্ঞাত এক ব্যক্তি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি করা গ্যাস সিলিন্ডার ফেরত দিয়ে চিরকুট রেখে গেছেন অজ্ঞাত এক ব্যক্তি। চিরকুটে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করেছেন তিনি।

স্থানীয়রা জানান, ১৫ আগস্ট চরফরাদী মাদ্রাসা মোড়ের কামাল মিয়ার চায়ের দোকান থেকে একটি গ্যাস সিলিন্ডারসহ কয়েকটি জিনিস চুরি হয়। এর দুই দিন পর রাতে চরফরাদী মাদ্রাসায় একটি গ্যাস সিলিন্ডার ও চিরকুট পাওয়া যায়।

- Advertisement -

চিরকুটে ওই ব্যক্তি লিখেছেন, চুরির ঘটনায় এলাকায় বিশৃঙ্খলা ও অন্যদের দোষারোপের আশঙ্কায় তিনি মালামাল ফেরত দিয়েছেন। পাশাপাশি প্রকৃত মালিকের কাছে সিলিন্ডারটি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।

পরে দোকানদার কামাল মিয়া মাদ্রাসায় গিয়ে সিলিন্ডারটি নিজের বলে শনাক্ত করেন। চুরি করা মালামাল ফেরত পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং অনুশোচনা করায় ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন।

ঘটনাটি এলাকায় কৌতূহলের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই চোরের এমন অনুশোচনার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles