৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ

৩০ বছর ধরে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই, কী তাঁর অপরাধ - the Bengali Times
অভিযুক্ত চিকিৎসক জাহিদুল ইসলাম পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে কর্মরত ছিলেন

প্রায় তিন দশক ধরে জাহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।

অভিযুক্ত চিকিৎসক জাহিদুল ইসলাম পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ার একটি হাসপাতালে কর্মরত ছিলেন। তাঁর সম্পর্কে তথ্য চেয়ে চলতি বছরেই অন্তত সাতবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে এফবিআই।

- Advertisement -

অভিযুক্ত চিকিৎসক জাহিদুল ইসলামের বিরুদ্ধে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তবে কেবল ধর্ষণের অভিযোগই নয়, বিচার এড়াতে জাহিদুল ইসলামের বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

এফবিআইয়ের নথিতে পাওয়া যায়, ১৯৯৬ সালের অক্টোবরে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরবর্তী সময়ে ১৯৯৭ সালের জুলাইয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গতকাল এক ফেসবুক পোস্টে এফবিআই জানিয়েছে, জাহিদুল ইসলামের নিউইয়র্ক এবং কানাডার মন্ট্রিয়লে পরিচিতি বা যোগাযোগ থাকতে পারে। পলাতক অবস্থায় তাঁর সঙ্গে তাঁর স্ত্রী থাকতে পারেন, যিনি নিজেও একজন চিকিৎসক।

এফবিআই জানায়, পেনসিলভানিয়ায় কাজ করার সময় জাহিদুল এক নারী রোগীকে ওষুধপ্রয়োগে অচেতন করে ধর্ষণ করেন।

৭১ বছর বয়সী এই অভিযুক্ত সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ এফবিআই কার্যালয় বা মার্কিন দূতাবাসে যোগাযোগের জন্য আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles