জামিনের পর তিশা, ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’

জামিনের পর তিশা, ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’ - the Bengali Times
অভিনেত্রী তানজিন তিশা

শাড়ি আত্মসাতের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

জামিনের পর আদালত প্রাঙ্গণে তিশা অভিযোগ করেন, একজন নারী হয়েও বাদী তার স্বামীর ক্ষমতা ব্যবহার করে তাকে হয়রানি করেছেন। এ ঘটনায় তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন অভিনেত্রী। তার কাছে এ বিষয়ে কিছু তথ্য রয়েছে, যা সময়মতো প্রকাশ করবেন বলেও জানান তিনি।

- Advertisement -

তিশা বলেন, মাত্র ২৭-২৮ হাজার টাকা মূল্যের একটি শাড়িকে কেন্দ্র করে তার ১৫ বছরের ক্যারিয়ারে এমন আইনি জটিলতা তৈরি হওয়া কাম্য নয়। তিনি ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচার ও মূল্য পরিশোধের আশ্বাস দেওয়া হলেও পরে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

তবে তিশা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles