অভিনেত্রীর ঠোঁটে নারী ভক্তের চুম্বন, ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক

অভিনেত্রীর ঠোঁটে নারী ভক্তের চুম্বন, ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক - the Bengali Times
এক অনুষ্ঠানের লাল গালিচায় বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের ঠোঁটে এক নারী ভক্ত চুম্বন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

এক অনুষ্ঠানের লাল গালিচায় বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের ঠোঁটে এক নারী ভক্ত চুম্বন করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে অনলাইনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন নিকিতা। এ সময় এক নারী ভক্ত তার সঙ্গে ছবি তোলার আবদার করেন। নিকিতা তাতে সম্মতি দিয়ে পোজ দেওয়ার পর হঠাৎ ওই নারী তার দিকে ঝুঁকে ঠোঁটে চুম্বন করেন। আকস্মিক ঘটনায় অভিনেত্রীকে বিস্মিত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়।

- Advertisement -

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত আচরণ হিসেবে উল্লেখ করে নিকিতার পাশে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

ঘটনার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান জানান নিকিতা। ভক্তদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তিনি কোনো ভুল করেননি এবং সবসময় সত্যের পক্ষে থাকবেন।

আরেক পোস্টে অভিনেত্রী জানান, ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে তিনি অসংখ্য সমর্থনমূলক বার্তা পেয়েছেন। ব্যক্তিগতভাবে সবার বার্তার উত্তর দেওয়া সম্ভব না হলেও যারা তার খোঁজ নিয়েছেন ও পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles