টাকার জন্য ‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর

টাকার জন্য ‘সি-গ্রেড’ সিনেমায় অভিনয়, অনুশোচনা থাকলেও আক্ষেপ নেই অভিনেত্রীর - the Bengali Times
অভিনেত্রী সুস্মিতা মুখার্জি

বলিউড ও টেলিভিশনের প্রবীণ অভিনেত্রী সুস্মিতা মুখার্জি জানিয়েছেন, চরম আর্থিক সংকট, ১ কোটি রুপির ঋণ এবং পরিবারকে টিকিয়ে রাখার দায়িত্বের কারণে অতীতে তাকে ‘সি-গ্রেড’ ও নারীবিদ্বেষী কিছু সিনেমায় অভিনয় করতে হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ওই সময় জীবনধারণের জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য হয়েছিলেন। এসব কাজ নিয়ে তার অনুশোচনা রয়েছে, তবে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য নেওয়া সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই।

- Advertisement -

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২০০২ সালে প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাবে তার ও স্বামীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘প্রয়াস প্রোডাকশন’ বড় ধরনের আর্থিক সংকটে পড়ে। ফলে তাদের ওপর ১ কোটি রুপির ঋণের বোঝা চাপায় যেকোনো অভিনয়ের প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হন তিনি। টানা তিন থেকে চার বছর কাজ করে তারা পুরো ঋণ শোধ করেন।

তিনি আরও জানান, ঋণ পরিশোধের পাশাপাশি মেয়ের বিদেশে উচ্চশিক্ষার ব্যয় বহন করাও তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। এখন সেই কঠিন সময় পেরিয়ে তিনি কেবল সম্মানজনক ও নিজের পছন্দের প্রকল্পেই কাজ করছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles