‘করন আমাকে চুমু খায়, আমিও সঙ্গে সঙ্গে তাকে থাপ্পড় মারি’

‘করন আমাকে চুমু খায়, আমিও সঙ্গে সঙ্গে তাকে থাপ্পড় মারি’ - the Bengali Times
সানভির দাবি একটি দৃশ্যের শুটিং চলাকালে পরিচালক অ্যাকশন বলার আগেই করন তাকে চুমু খান

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী সানভি তালওয়ার ১১ বছর আগের একটি শুটিং সেটের ঘটনার কথা প্রকাশ করে অভিনেতা করন কুন্দ্রা-এর বিরুদ্ধে জোর করে চুমু খাওয়া এবং শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন।

সানভির দাবি, একটি দৃশ্যের শুটিং চলাকালে পরিচালক ‘অ্যাকশন’ বলার আগেই করন তাকে চুমু খান। এর প্রতিবাদে তিনি সঙ্গে সঙ্গে করনকে থাপ্পড় মারেন। পরে করনও তাকে জোরে থাপ্পড় মারেন, এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর করন তাকে ও তার পরিবারকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ করেন তিনি।

- Advertisement -

অভিনেত্রীর ভাষ্য, ঘটনার সময় শুটিং সেটে কেউ তার পাশে দাঁড়াননি। তবে পরে প্রযোজক একতা কাপুর তার সঙ্গে যোগাযোগ করে সমর্থন জানান এবং করনের পক্ষ থেকে ক্ষমা চান। এরপর তিনি আবারও একই ধারাবাহিকে কাজ চালিয়ে যান।

সানভি আরও দাবি করেন, করন তার প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখাতেন, কিন্তু তিনি সচেতনভাবে দূরত্ব বজায় রেখেছিলেন। তার মতে, সেই কারণেও শুটিং সেটের পরিবেশ তার জন্য কঠিন হয়ে ওঠে।

১১ বছর পর অভিযোগ প্রকাশের কারণ ব্যাখ্যা করে সানভি বলেন, সে সময় আইনি পদক্ষেপ নিলে তার অভিনয়জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। তাই তিনি মামলা করেননি। তবে তিনি স্পষ্ট করে বলেন, করনকে কখনো ক্ষমা করতে পারবেন না।

এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত সানভির অভিযোগের বিষয়ে করন কুন্দ্রা বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলো সানভির বক্তব্য; এগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles