
অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবনের নানা আলোচনায় বেশি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার দিক থেকে নতুন রেকর্ড গড়েছেন অভিনেত্রী পরীমনি। ফেসবুকে অনুসারীর সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসানকে।
বর্তমানে পরীমনির ফেসবুক পেজে অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি, আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন পরীমনি।
সম্প্রতি নিজের কন্যাকে নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে প্রায় ৯০ হাজার প্রতিক্রিয়া এসেছে। এছাড়া তার সাম্প্রতিক ভিডিওগুলো ১০ লাখ থেকে দেড় কোটিরও বেশি বার দেখা হয়েছে, যা তার অনলাইন জনপ্রিয়তার প্রমাণ।
বর্তমানে অভিনয়ে তুলনামূলক কম সক্রিয় পরীমনি। তিনি নিজের প্রতিষ্ঠান ‘বডি’, সন্তানদের দেখাশোনা এবং বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।

