আজকের দিনটি কেমন যাবে, জেনে নিন রাশিফলে

আজকের দিনটি কেমন যাবে, জেনে নিন রাশিফলে - the Bengali Times
ছবি সংগৃহীত

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ ভাস্করদেব রবি, ন্যায়ের দেবতা শনি ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। মনের অভিলাষ পূর্ণ হবে। ধৈর্য, সাহস, মনোবল বাড়বে। পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

- Advertisement -

লাইফস্টাইল বদলাবে। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি হাত বাড়িয়ে ধরবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে।

মিথুন [২১ মে-২০ জুন]

দিনটি স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

প্রত্যেক কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের আচার-আচরণ মনোকষ্টের কারণ হবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

কর্ম-ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। দুর্জনদের আনাগোনা বাড়বে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। মাতা-মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস আর মনোবল বাড়বে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেমী যুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত করবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো দলিলপত্র আসতে পারে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ হবে। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য সুখশান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। প্রেমীযুগল সাবধানে চলুন। দুর্জন আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় কিন্তু ফল হবে না।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। ধার কর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

বেকারদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।

- Advertisement -

Related Articles

Latest Articles