বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার

বিশ্বকাপ তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা সাবেক প্রেমিকার - the Bengali Times
সাবেক প্রেমিকা ফাতিমা জাউনব্রেচার ও ফরাসি তারকা ফুটবলার মাইকেল ওলিস

ফ্রান্সের ফুটবল তারকা মাইকেল ওলিসকে ‘হৃদয়হীন’ আখ্যা দিয়েছেন তার সাবেক প্রেমিকা ফাতিমা জাউনব্রেচার। জার্মান সংবাদমাধ্যম বিল্ড-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাদের ২০ মাস বয়সী কন্যাসন্তান জন্মের পর থেকে ওলিস ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ করেননি; শুধু আইনজীবীদের মাধ্যমে যোগাযোগ হয়েছে।

ফাতিমা অভিযোগ করেন, সন্তানের ভরণপোষণের জন্য ওলিস যে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছেন, তা পর্যাপ্ত নয়। তার ভাষায়, বিষয়টি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।

- Advertisement -

জানা যায়, ২০২২ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে ওলিস ও ফাতিমার পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক ভেঙে যাওয়ার দুই সপ্তাহ পর ফাতিমা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ওলিসের পিতৃত্ব নিশ্চিত হয়েছে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে, ওলিসের ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি সন্তানের সঙ্গে দেখা করতে কখনো অস্বীকৃতি জানাননি এবং সন্তানের জন্য উপযুক্ত আর্থিক সহায়তার প্রস্তাবও দিয়েছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত মাইকেল ওলিস প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অভিযোগ ও পাল্টা দাবির বিষয়গুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles