
বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের প্রেমিকা ও ইনফ্লুয়েন্সার ইনেস গার্সিয়া অদ্ভুত এক প্রযুক্তিগত সমস্যায় পড়েন। তিনি জানান, ভুলবশত টিকটক কর্তৃপক্ষ তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করায় তার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।
ইনেস সামাজিক মাধ্যমে জানান, অ্যাকাউন্ট বন্ধ থাকায় তিনি নিজের প্রোফাইলও দেখতে পারছিলেন না। পরে টিকটকের কাছে পর্যালোচনার আবেদন করলে কর্তৃপক্ষ ভুল বুঝতে পেরে অ্যাকাউন্টটি পুনরায় চালু করে।
এ ঘটনার মধ্যেও বিশ্বকাপ ফাইনালের আগে ইয়ামালের পাশে ছিলেন ইনেস। অবসর সময়ে ইয়ামাল, ইনেস এবং ফুটবলারের ভাইকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। নিউইয়র্কের টাইমস স্কয়ারে ইয়ামালের বিশাল বিজ্ঞাপনের সামনে দাঁড়িয়ে তোলা ইনেসের ছবি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

