লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া, কে এই তরুণী?

লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া, কে এই তরুণী? - the Bengali Times
স্পেন জাতীয় দলের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও তার প্রেমিকা ইনেস গার্সিয়া

বিশ্বকাপের ফাইনালে স্পেনের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল। মাঠে তার লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে থাকবেন তার সবচেয়ে বড় সমর্থকদের একজন—প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোস, যিনি ইনেস গার্সিয়া নামেই বেশি পরিচিত।

বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পর ইয়ামাল জানান, গোলটি তিনি তার মা, প্রেমিকা, বন্ধু এবং মাতারোর মানুষদের উৎসর্গ করেছেন। এরপর থেকেই ইনেসকে ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।

- Advertisement -

স্প্যানিশ সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ইনেস সম্প্রতি ২১ বছরে পা রেখেছেন। অন্যদিকে ইয়ামালের বয়স ১৯। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেই তাদের প্রথম পরিচয়। চলতি বছরের শুরুতে গ্রিসে একসঙ্গে ছুটি কাটানোর সময় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে মে মাসে বার্সেলোনায় একটি নৈশভোজে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই জুটিকে।

সম্পর্ক নিয়ে ইনেস বলেন, মানুষের ধারণার চেয়ে অনেক আগে থেকেই তাদের পরিচয় ছিল। দীর্ঘদিন কথা বলার পরই তারা সম্পর্কে জড়ান।

ইনস্টাগ্রাম বায়ো অনুযায়ী ইনেস স্পেনের সেভিল শহরের বাসিন্দা। তিনি বিশ্বকাপে স্পেনের প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থেকে ইয়ামালকে সমর্থন জানিয়েছেন।

জাস্টিন বিবারের ভক্ত হিসেবেও পরিচিত ইনেস। বিশ্বকাপের ফাইনালে এই সংগীতশিল্পীর পরিবেশনার ঘোষণা আসার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে ফাইনালে ওঠার জন্য উৎসাহব্যঞ্জক বার্তা দেন।

এ ছাড়া ইয়ামাল ও ইনেসকে বার্সেলোনায় একটি সংগীতানুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে। এক সাক্ষাৎকারে ইনেস জানান, তিনি ভ্রমণ করতে ভালোবাসলেও উড়োজাহাজে চড়তে ভয় পান। তবে সেই ভয় কাটিয়ে উঠতে চেষ্টা করছেন এবং সামনে দেশ-বিদেশে ভ্রমণের পরিকল্পনাও রয়েছে তার।

- Advertisement -

Related Articles

Latest Articles