
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জানিয়েছেন, জীবনে কখনো প্রেম করার সুযোগ পাননি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
উপস্থাপকের প্রশ্নের জবাবে দীঘি বলেন, তিনি কখনোই প্রেমের সম্পর্কে জড়াননি। তাঁর ভাষ্য, ছোটবেলা থেকেই পরিবার তাকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছিল। স্কুলজীবনে মোবাইল ফোন ব্যবহার করারও অনুমতি ছিল না; এসএসসি পরীক্ষার পর প্রথম ফোন ব্যবহার শুরু করেন।
দীঘি জানান, পরিবার নিয়মিত স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখত এবং তাকে সবসময় নজরদারিতে রাখা হতো। ফলে প্রেম করার মতো সুযোগ বা পরিবেশ কোনোটিই তৈরি হয়নি।
এর আগে কনটেন্ট নির্মাতা তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে দীঘির সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে গুঞ্জন ছড়ালেও তিনি বরাবরই সেসব খবর নাকচ করেছেন। তাঁর দাবি, তাদের সঙ্গে সম্পর্ক ছিল শুধুই বন্ধুত্বের। সর্বশেষ পডকাস্টেও তিনি পুনরায় জানান, জীবনে কখনো প্রেমের সম্পর্কে জড়াননি।

