ব্রাজিল কিংবদন্তির ৬৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন মেসি

ব্রাজিল কিংবদন্তির ৬৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন মেসি - the Bengali Times
সংগৃহীত

আরেকটি রেকর্ডে ভাগ বসালেন লিওনেল মেসি। শুক্রবার মিয়ামিতে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোল করে এই কীর্তি গড়েন তিনি।

আর্জেন্টিনার হয়ে টানা পঞ্চম নকআউট ম্যাচে গোল করলেন মেসি। তার এই ধারা শুরু হয়েছিল গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ থেকে, সেই ম্যাচে একটি গোল করেছিলেন তিনি। এরপর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করে সেই আসর শেষ করেছিলেন তিনি।

- Advertisement -

ঊনচল্লিশ বছর বয়সী মেসি এবার সেই কীর্তিতে ভাগ বসালেন, যা সবশেষ ১৯৬২ সালে করেছিলেন ব্রাজিলের ভাভা। এই তালিকায় আর মাত্র দুজন আছেন, ব্রাজিলের লিওনিদাস এবং হাঙ্গেরির জর্জি সারোসি, দুজনেই এই কীর্তি গড়েছিলেন ১৯৩৪ থেকে ১৯৩৮ সালের মধ্যে।

এছাড়া নিজের আরেকটি রেকর্ডও আরও এগিয়ে নিয়েছেন মেসি। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ড এখন তারই দখলে।

সাবেক বার্সেলোনা তারকা মেসি এবার বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি গোল করেছেন। গোল্ডেন বুটের দৌড়েও কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের চেয়ে এগিয়ে আছেন তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles