আর্জেন্টিনার প্রেমে মজেছেন ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা কামিলা মোরোনে

আর্জেন্টিনার প্রেমে মজেছেন ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা কামিলা মোরোনে - the Bengali Times
অভিনেত্রী ও মডেল কামিলা মোরোনে

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সাবেক প্রেমিকা, অভিনেত্রী ও মডেল কামিলা মোরোনে এবার আলোচনায় ফুটবলপ্রেম নিয়ে। লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে বিশ্বকাপের ম্যাচে গ্যালারিতে হাজির হয়ে দলকে সমর্থন করেছেন তিনি।

২৯ বছর বয়সী কামিলার জন্ম যুক্তরাষ্ট্রে হলেও তার বাবা-মা দুজনই আর্জেন্টাইন। ফলে ছোটবেলা থেকেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রতি তার আলাদা টান রয়েছে। এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ায় প্রিয় দলের খেলা সরাসরি দেখার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

- Advertisement -

গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলের জয়ের ম্যাচটি টেক্সাসে বসে উপভোগ করেন কামিলা। ওই ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলও কাছ থেকে দেখেন তিনি।

ম্যাচ শেষে ইনস্টাগ্রামে উচ্ছ্বাস প্রকাশ করে কামিলা লেখেন, ‘আমি আর্জেন্টাইন। এ নিয়ে আমি কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’ একই সঙ্গে মেসিকে বিশ্বকাপে সরাসরি খেলতে দেখা তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আর্জেন্টিনা দলের প্রতি শুভকামনা জানিয়ে লেখেন, ‘চলো ছেলেরা, আরেকটি বিশ্বকাপ জিতি।’ পাশাপাশি ম্যাচে আমন্ত্রণ জানানোর জন্য অ্যাডিডাস ও অ্যাডিডাস অরিজিনালসকে ধন্যবাদ জানান।

স্টেডিয়ামে কামিলাকে আর্জেন্টিনার জার্সি, আকাশি-সাদা রঙের বাকেট হ্যাট এবং মুখে জাতীয় পতাকার রঙে সাজতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তিনি সমর্থকদের সঙ্গে ছবি তোলেন এবং মাঠের পরিবেশ উপভোগ করেন।

উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে সম্পর্কে ছিলেন কামিলা মোরোনে। বর্তমানে অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles