
দীর্ঘ এক দশকের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ—এমন খবর ছড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
২০১৬ সাল থেকে একসঙ্গে পথ চলছেন রোনালদো ও জর্জিনা। এই সময়ে তারা দুই সন্তানের বাবা-মা হয়েছেন। রোনালদোর পাঁচ সন্তানের সবাইকে নিয়েই সুখের সংসার করছেন এই জুটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘হোলা’র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সেপ্টেম্বরে তাদের বিয়ের আয়োজন হতে পারে। যদিও রোনালদো বা জর্জিনা এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।
এর আগে ২০২৫ সালের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রস্তাবে সম্মতি জানান এবং রোনালদোর দেওয়া হীরার আংটির ছবিও প্রকাশ করেন।
ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা ৪১ বছর বয়সী রোনালদোর জীবনে এবার নতুন অধ্যায়ের অপেক্ষায় ভক্তরা। দীর্ঘ প্রেমের পর তাদের বিয়ের খবর ফুটবল দুনিয়ায় তৈরি করেছে নতুন আলোচনার।

