সাঁতারের পোশাকে ভিডিও, ফের আলোচনায় পরীমনি

সাঁতারের পোশাকে ভিডিও, ফের আলোচনায় পরীমনি - the Bengali Times
পরীমনি

দীর্ঘদিন পর আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

গতকাল রাতে প্রকাশ করা প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে সুইমিংপুলে সাঁতারের পোশাকে দেখা যায় এই অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশের মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১৩ লাখ বার দেখা হয়েছে। এতে ৪১ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৭ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে।

- Advertisement -

ভিডিওটি ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেকে পরীমনির রূপ ও উপস্থিতির প্রশংসা করে তাকে ‘বাংলার লেডি সুপারস্টার’ বলে উল্লেখ করেছেন। আবার কেউ কেউ ইমোজির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন।

তবে এর বাইরে কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও এসেছে। বিশেষ করে তার পোশাক নিয়ে কটাক্ষ করেন কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। এ ধরনের এক মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয়ের পর কিছুটা সময় আলোচনার বাইরে ছিলেন তিনি। সর্বশেষ তাকে দেখা গেছে কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমায়।

বর্তমানে লীসা গাজীর পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘শাস্তি’ সিনেমায় অভিনয় করছেন পরীমনি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন চঞ্চল চৌধুরী।

এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘ডোডোর গল্প’ সিনেমা।

- Advertisement -

Related Articles

Latest Articles