সেই রাতটা ছিল চমৎকার : মেহজাবীন

সেই রাতটা ছিল চমৎকার : মেহজাবীন - the Bengali Times
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ থেকে বড় পর্দার ব্যস্ত অভিনেত্রী—নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে নিয়মিতই নতুন লুকে ভক্তদের চমকে দেন।

সম্প্রতি এই অভিনেত্রী হাজির হয়েছেন একেবারেই রাজকীয় আভিজাত্যে ভরা লুকে, যা ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

- Advertisement -

শনিবার (৪ এপ্রিল) বিকালে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। সেখানে দেখা যায়, তিনি অফ-শোল্ডার সাদা লং গাউনে সজ্জিত। পোশাকটিতে ছিল সূক্ষ্ম ও আকর্ষণীয় কাজ। এর সঙ্গে হাতে রুপালি রঙের ছোট ব্যাগ এবং মানানসই গহনায় তার লুক হয়ে ওঠে আরও গ্ল্যামারাস।

ছবিগুলোতে তার মার্জিত মেকআপ ও হেয়ারস্টাইল বিশেষভাবে নজর কাড়ে। পোস্টের নিচে ভক্তরা তার এই সাজের ভূয়সী প্রশংসা করেছেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “লাক্স গালার জন্য প্রস্তুত হওয়াটা মূল অনুষ্ঠানের মতোই রোমাঞ্চকর ছিল। সেই প্রতীক্ষা আর শক্তি—সবকিছু মিলে রাতটা ছিল চমৎকার।”

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) অনুষ্ঠিত লাক্স সুপারস্টার গ্র্যান্ড ফিনালে-এ অংশ নেন এই অভিনেত্রী। সেখানকার কিছু মুহূর্তই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মঞ্চ থেকেই যাত্রা শুরু করেন মেহজাবীন চৌধুরী। সেই আসরেই তিনি জিতেছিলেন লাক্স সুপারস্টারের মুকুট। দীর্ঘ সময় পর এবার সেই একই মঞ্চে বিচারক হিসেবে উপস্থিত হয়ে নিজের শুরুর দিনের স্মৃতিচারণও করেন তিনি।

বর্তমানে অভিনয় ও স্টাইল—দুই ক্ষেত্রেই সমানভাবে দর্শকদের মুগ্ধ করে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles