বিয়ের প্রশ্নে বিরক্ত কৃতি, ক্যারিয়ারেই এখন মনোযোগ

বিয়ের প্রশ্নে বিরক্ত কৃতি, ক্যারিয়ারেই এখন মনোযোগ - the Bengali Times
অভিনেত্রী কৃতি শ্যানন

বলিউডে বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী কৃতি শ্যানন-কে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে। লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবীর বাহিয়া-র সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি কৃতি। জানা যায়, কবীর ভারতীয় ক্রিকেট কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি-র ঘনিষ্ঠ বলেও পরিচিত।

বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। তবে এসব গুঞ্জনের মাঝেই বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কৃতি।

- Advertisement -

সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্তি প্রকাশ করে তিনি বলেন,
“আমি কবে বিয়ে করছি—এই প্রশ্নটা সবাই করে। কিন্তু জীবনে বিয়ের বাইরেও অনেক কিছু আছে।”

তিনি আরও জানান, বিয়ের জন্য তার কোনো তাড়াহুড়ো নেই। কৃতির ভাষায়,
“যখন মনে হবে সঠিক সময় এসেছে, তখনই বিয়ে করব। এখনই সে রকম কোনো পরিকল্পনা নেই।”

অর্থাৎ, আপাতত বিয়ের পিঁড়িতে বসার কোনো ইচ্ছা নেই তার। ক্যারিয়ার, নিজের লক্ষ্য এবং ব্যক্তিগত সময়কেই তিনি এখন বেশি গুরুত্ব দিচ্ছেন।

একই অনুষ্ঠানে বলিউডে স্বজনপোষণ প্রসঙ্গেও খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। কৃতির মতে, শুধু চলচ্চিত্র জগতেই নয়, প্রায় সব ক্ষেত্রেই এই প্রবণতা রয়েছে। তিনি জানান, স্টার কিডদের কারণে কয়েকবার কাজ থেকেও বাদ পড়তে হয়েছে তাকে। তবে তার বিশ্বাস, পরিশ্রম ও ধৈর্য থাকলে একসময় সুযোগ আসবেই।

- Advertisement -

Related Articles

Latest Articles