সিনেমায় নেই, তবুও কীভাবে কোটি আয় এই নায়িকার

সিনেমায় নেই, তবুও কীভাবে কোটি আয় এই নায়িকার - the Bengali Times
বলিউড অভিনেত্রী সোফি চৌধুরী সংগৃহীত ছবি

সিনেমায় নিয়মিত কাজ না করলেও কীভাবে বিলাসবহুল জীবনযাপন করেন। এ নিয়ে সম্প্রতি সমালোচনা ও নানা প্রশ্নের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সোফি চৌধুরী। মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি, সেগুলোও খুব হিট হয়নি। তবু আলোচনায় এসেছে তার কোটি টাকার বিলাসী জীবন।

সমালোচনা বাড়তেই সামাজিক মাধ্যমে মুখ খুলেছেন সোফি। তিনি জানান, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে।

- Advertisement -

সম্প্রতি ভারতের উদয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরী, যেখানে পারফর্ম করেন আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আবারও প্রশ্ন ওঠে—সিনেমায় দেখা যায় না, তবুও এত টাকা আসে কোথা থেকে?

সমালোচকদের উদ্দেশে সোফি বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ শো সঞ্চালনা করার জন্য আমাকে ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা, তা সবাই জানে। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লাগে।”

অভিনেত্রী আরও দাবি করেন, “বলিউডের প্রথম সারির নায়িকারাও যতটা আয় করেন না, আমি আয় করি তার থেকেও বেশি।”

- Advertisement -

Related Articles

Latest Articles