প্রস্তাবিত আইন ইতালি সফর ঘিরে ট্রাস্টিকে বরখাস্তের প্রথম পদক্ষেপ

প্রস্তাবিত আইন ইতালি সফর ঘিরে ট্রাস্টিকে বরখাস্তের প্রথম পদক্ষেপ - the Bengali Times
অন্টারিওর শিক্ষাক্ষেত্রে ট্রাস্টি বাতিলের সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা যে কোনো অবস্থান থেকে সরে আসেননিআইনসভার শরৎ অধিবেশনের প্রথম দিনই তা আরও স্পষ্ট হয়ে গেল

অন্টারিওর শিক্ষাক্ষেত্রে ট্রাস্টি বাতিলের সিদ্ধান্তে শিক্ষামন্ত্রী পল ক্যালান্দ্রা যে কোনো অবস্থান থেকে সরে আসেননি—আইনসভার শরৎ অধিবেশনের প্রথম দিনই তা আরও স্পষ্ট হয়ে গেল। বিতর্কিত ইতালি সফরের ব্যয় ফেরত দিতে অস্বীকৃতি জানানো ব্র্যান্ট–হালডিমান্ড–নরফোক ক্যাথলিক ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের ট্রাস্টি মার্ক ওয়াটসনকে অপসারণের জন্য ক্যালান্দ্রা সোমবার একটি বিশেষ বিল উপস্থাপন করেছেন।

শিল্পকর্ম কেনার উদ্দেশে চারজন শিক্ষা কর্মকর্তা ইতালিতে গেলে সেই সফরেই জন্ম নেয় বিস্তর প্রশ্ন। ব্র্যান্ট–হালডিমান্ড–নরফোক বোর্ডের সদস্য মার্ক ওয়াটসন ছিলেন এই সফরকারীদের একজন। সফরে মোট ব্যয় হয় প্রায় ৪৫ হাজার ডলার, আর শিল্পকর্ম কিনতেই যোগ হয় আরও ১ লাখ ডলারের বিল।

- Advertisement -

সরকারি তদন্তে প্রকাশ পায় সফরকারীরা ইতালির একটি মিশেলিন-স্টার রেস্টুরেন্টে গেছেন, যেখানে চারটি খাবারের বিলই ছিল ১২৬ ইউরো করে, সঙ্গে ২১৬ ইউরো মূল্যের ওয়াইন। শুধু তাই নয়, এই সফরকে “বৈধতা” দিতে আইনজীবী ফি বাবদ অতিরিক্ত ৬৩ হাজার ডলার খরচ হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ ছিল।

তদন্ত প্রতিবেদনের পর ক্যালান্দ্রা সরাসরি ট্রাস্টিদের উদ্দেশে বলেন এই ব্যয়ের দায় তাদেরই বহন করতে হবে এবং পুরো অর্থ ফেরত দিতে হবে। চারজনের মধ্যে তিনজন নির্দেশ মানলেও মার্ক ওয়াটসন একমাত্র ব্যক্তি যিনি অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানান। এরপরই তাকে বরখাস্তের জন্য আইন আনার হুঁশিয়ারি দেন মন্ত্রী।

মন্ত্রীর দাবি, জুলাইয়ের পর থেকে ওয়াটসন তার দপ্তরের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। অভিযোগ অস্বীকার করাই নয়, তিনি তদন্ত–পরবর্তী প্রশাসনিক নির্দেশও মানেননি।

দীর্ঘ বিরতির পর শরৎ অধিবেশনের প্রথম দিনেই শিক্ষামন্ত্রী ক্যালান্দ্রা ওয়াটসনের বিরুদ্ধে বিল উপস্থাপন করেন। বিলটি পাস হলে কেবল ট্রাস্টি পদ থেকেই নয় ২০২৬ সালের পৌরসভা নির্বাচনে কোনো স্কুল বোর্ডেই তিনি প্রার্থী হতে পারবেন না। এছাড়া ২০৩০ সালের ১৪ নভেম্বর পর্যন্ত অন্টারিওর যেকোনো স্কুল বোর্ডে ট্রাস্টি হওয়া থেকেও তিনি অযোগ্য ঘোষিত হবেন।

ক্যালান্দ্রা বলেন, “আজ আমি একটি আইন উপস্থাপন করেছি। এটি পাস হলে হাল্ডিমান্ড কাউন্টির ট্রাস্টিকে তার পদ থেকে অপসারণ করা হবে। অন্টারিওতে জনবিশ্বাস রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এই ঘটনার নৈতিক দায় ওয়াটসন এড়াতে পারেন না।”

অন্টারিওতে ট্রাস্টিদের জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বেশ কিছু সময় ধরেই কঠোর ব্যবস্থা নিচ্ছে। বিতর্কিত ব্যয়, স্বচ্ছতার অভাব এবং জনঅর্থের অপচয়ের বিরুদ্ধে মন্ত্রী ক্যালান্দ্রার অবস্থান বরাবরের মতোই কঠিন। ওয়াটসনের ঘটনায় সরকার আরও কঠোর বার্তা দিতেই এভাবে সরাসরি আইনের সাহায্য নিতে চলেছে বলে বিশ্লেষকদের মত।

বিলটি পাস হলে এটি হবে সাম্প্রতিক সময়ে কোনো ট্রাস্টিকে অপসারণের অন্যতম দৃষ্টান্ত যা ভবিষ্যৎ স্কুল বোর্ড কার্যক্রমে নতুন মানদণ্ড সৃষ্টি করতে পারে।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles