অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই না : প্রভা

অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই না : প্রভা - the Bengali Times
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

বিনোদন জগতে তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তরা বরাবরই কৌতূহলী হন। সামাজিক মাধ্যমে তারকারাও নিজেদের জীবনের বড় একটা অংশ অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করে নেন। তারা কোথায় ভ্রমণে যান, কীভাবে অবসর সময় কাটান–সেসব নিয়ে অনেক ছবি-ভিডিও-রিলস শেয়ার করেন তারকারা। আর এসব কনটেন্ট দেখে নিন্দুকরা তারকাদের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন।

বিষয়টি নিয়ে নীরব না থেকে এক সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও একটি পেজে তিনি এখন সক্রিয় এবং সেখানে তার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করছেন। হাসিমুখেই তিনি বলেছেন, ‘আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি একটু কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার প্যারেন্টস দুজনই ওয়ার্কিং। তারা শিক্ষিত, আর ছোটবেলা থেকেই আমাকে ঘুরতে নিয়ে যেতেন।’

- Advertisement -

এই কৃতজ্ঞতার সুরেই অভিনেত্রী যোগ করেন, ‘মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ।’

তবে নেতিবাচক মন্তব্যকারীদেরও উপেক্ষা করেননি প্রভা। তার মতে, ‘মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব আসে। কোনো কিছুই, কোনো অ্যাচিভমেন্টকেই ওরা আসলে সুন্দরভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।’

তিনি বিশ্বাস করেন, এই মানসিকতা শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রির নয়— সমাজের নানা ক্ষেত্রেই দেখা যায়। আর তাই তিনি আরও স্পষ্টভাবে জানান, ‘আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরও বেশি করে দেখাব, যাতে করে কারও মনে না হয় যে, অন্য কারও পয়সায় আমি ঘুরতে যাই।’

 

- Advertisement -

Related Articles

Latest Articles