২০২৬ সালের মধ্যে দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার বাস্তবায়ন হচ্ছে না

২০২৬ সালের মধ্যে দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার বাস্তবায়ন হচ্ছে না - the Bengali Times
২০২৬ সারে মধ্যে দেশব্যাপী দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার সেবা বাস্তবায়নের যে লক্ষ্য অটোয়া নির্ধারণ করেছে তা হচ্ছে না

২০২৬ সারে মধ্যে দেশব্যাপী দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার সেবা বাস্তবায়নের যে লক্ষ্য অটোয়া নির্ধারণ করেছে তা হচ্ছে না। কানাডিয়ান সেন্টার ফর পলিসি অল্টারনেটিভস বুধবার নতুন যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এই তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণে বলা হয়েছে, এই মুহূর্তে মাত্র ছয়টি প্রদেশ ও অঞ্চল দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার সেবা বাস্তবায়ন করতে পেরেছে।

- Advertisement -

সেন্টারের অর্থনীতিবিদ ডেভিড ম্যাকডোনাল্ড বলেছেন, সবখানেই ফি উল্লেখযোগ্য মাত্রায় কমলেও ফেডারেল সরকার তাদের নিজেদের নির্ধারিত সময়সীমার মধ্যে দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার সেবা বাস্তবায়ন করতে পারবে বলে মনে হচ্ছে না। একই সঙ্গে এটাও মোটামুটি নিশ্চিত যে, ২০২৬ সালের সময়সীমা অতিক্রম করার পরও পাঁচটি প্রদেশের বহু বাবা-মাকে চাইল্ডকেয়ার সেবা পেতে দৈনিক ১০ ডলারের বেশি অর্থ খরচ করতে হবে।

ম্যাকডোনাল্ড বলেন, অন্টারিও, আলবার্টা ও নুনাভাটে এখন পর্যন্ত ফি যে পরিমাণ কমেছে তা বিপুল। কারণ, ফেডারেল কর্মসূচির আগে এসব প্রদেশে ফি ছিল অনেক বেশি।

দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার কর্মসূচি ঘোষণা করা হয় ২০২১ সালে। এটা ছিল সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সিগনেচার পলিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের মধ্যে দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার সেবা চালুর ব্যাপারে সরকারের লক্ষ্যমাত্রা পূরণ করেছে বা উন্নত করেছে মাত্র চয়টি প্রদেশ ও অঞ্চল। এগুলো হলো নুনাভাট, সাস্কেচুয়ান, ম্যানিটোবা, কুইবেক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর। এ ছাড়া পাঁচটি প্রদেশ দৈনিক ১০ ডলারে চাইল্ডকেয়ার সেবা প্রদানে ফি কমিয়ে আনার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত হাজির করেনি। প্রদেশগুলো হলো অন্টারিও, নোভা স্কশিয়া, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া এবং নিউ ব্রান্সউইক।

এসব প্রদেশের শহরগুলোতে চাইল্ডকেয়ার সেবা ফি অনেক বেশি। উদাহরণ হিসেবে, ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ডে চাইল্ডকেয়ার বাবদ বাবা-মাকে দৈনিক গড়ে ৩৯ ডলার খরচ করতে হয়, সরকারের লক্ষ্যমাত্রার যা প্রায় চারগুন।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles