চতুর্থ শ্রেণির ছাত্রীকে জাপটে ধরলো দোকানী, অতঃপর…

চতুর্থ শ্রেণির ছাত্রীকে জাপটে ধরলো দোকানী, অতঃপর… - the Bengali Times
ছবি প্রতিকী

সিরাজগঞ্জের বেলকুচির একটি দোকানে চিপস কিনতে গিয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনা সম্পর্কে জানতে ছাত্রীর মা ও বাবা অভিযুক্ত পরিবারের কাছে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনায় ওই ছাত্রীর মা দোকানদার চাঁন মোহাম্মদ সিকদার (৬০) কে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

- Advertisement -

অভিযুক্ত চাঁন মোহাম্মদ শিকদার উপজেলার জিধুরী গ্রামের মৃত লাল মিয়া সিকদারের ছেলে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার জিধুরী গ্রামে এ ঘটনা ঘটে।

ছাত্রীর মা জানান, গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে আমার মেয়ে স্কুল থেকে বের হয়ে চিপস কিনতে দোকানে গেলে দোকানদার চাঁন মোহাম্মদ জাপটে ধরে শ্লীলতাহানি করে। মেয়ে বাসায় এসে বিস্তারিত বলার পর আমি ও আমার স্বামী বিষয়টা জানার জন্য অভিযুক্ত চাঁন মোহাম্মদের পরিবারের কাছে জানতে গেলে তারা আমাদেরকে বেধড়ক মারধর করেন। আমরা এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles