
অর্চিতা ফুকান
পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে ছবি শেয়ার করে সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন অর্চিতা ফুখান। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘বেবিডল আর্চি’ হতে চলেছেন নীল ছবির নায়িকা। পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে চলেছেন তিনি। কেন্দ্রা লাস্টের সঙ্গে ছবি শেয়ার করে সেই ঘোষণাই করেছেন ‘নিষিদ্ধ নায়িকা’।
পর্ন ইন্ডাস্ট্রিতে পা রাখার জন্যে বেজায় উচ্ছ্বসিত অর্চিতা। লিখেছেন, ‘তিনি শুধু বললেন ‘লাস্ট’ (যৌন চাহিদা) আর আমি কোনরকম শর্তাবলী না পড়েই স্বাক্ষর করে দিয়েছি’। তবে উচ্ছ্বাস কেবল অর্চিতার একার নয়, তাঁকে নীল ছবিতে দেখার জন্যে মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরাও।
সাহসী পোশাক, গ্ল্যামারাস লুক, স্টাইল এবং আত্মবিশ্বাসের মিশ্রণে আকর্ষণীয় কন্টেন্ট বানিয়ে এতদিন দর্শকদের মন জয় করেছেন বেবিডল। ইনস্টাগ্রামে তাঁর রয়েছে ৫ লক্ষেরও বেশি ফলোয়ার। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থেকে এবার বেবিডল অর্চি হবেন পর্ন তারকা। তাঁর নতুন দর্শন পাওয়ার জন্যে অধীর আগ্রহী নেটপাড়া।
আর্চিতা ফুকান প্রকাশ করেছেন যে, তিনি প্রায় ছয় বছর ধরে বাধ্য হয়ে যৌনকর্মী হিসেবে কাজ করেছেন। এই অন্ধকার জগত থেকে মুক্তি পেতে তাকে প্রায় ২৫ লাখ টাকা দিয়ে নিজের স্বাধীনতা কিনে নিতে হয়েছে। তবে তিনি কার কাছে এই অর্থ দিয়েছেন, কীভাবে তিনি এই ফাঁদে পড়েছিলেন, কিংবা তাঁকে জোরপূর্বক নিয়ন্ত্রণ করাদের পরিচয়—এ বিষয়গুলো স্পষ্টভাবে প্রকাশ করেননি।

