আবারো শাকিব খানের সঙ্গে মিষ্টির ছবি, নতুন জল্পনা

আবারো শাকিব খানের সঙ্গে মিষ্টির ছবি, নতুন জল্পনা - the Bengali Times
শাকিব খান ও মিষ্টি জান্নাত ছবি অভিনেত্রীর ফেসবুক

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন মিষ্টি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই ছবি ঘিরেই শুরু হয়েছে নতুন করে গুঞ্জন—তাদের মধ্যে কি কোনও বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে কি না। সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিবের সঙ্গে পুরনো একটি ছবি শেয়ার করেছেন মিষ্টি। নেটিজেনদের একাংশ মনে করছেন, হয়তো আলোচনায় থাকতেই বারবার এই কৌশল বেছে নিচ্ছেন মিষ্টি জান্নাত।

কারণ এর আগেও অভিনেতা বাপ্পী এবং ওপার বাংলার এক নায়কের সঙ্গে তোলা পুরনো ছবি প্রকাশ করেছেন তিনি। গত বছর শাকিবের সঙ্গে বিয়ের গুঞ্জনে বেশ আলোচনায় উঠে আসেন এ চিত্রনায়িকা। সেই গুঞ্জনে অবশ্য তিনি নিজেই জল ঢেলেছিলেন। এরপর থেকে শাকিবের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তিনি। এদিকে, মিষ্টির এমন কর্মকাণ্ড নিয়ে শাকিব ভক্তরাও ক্ষোভ প্রকাশ করছেন।

- Advertisement -

তারা বলছেন, এবারই প্রথম নয়। এর আগেও শাকিবের সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় থাকার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

আবার মিষ্টির ভক্তদের একাংশের মতে, সহশিল্পীর সঙ্গে পুরনো ছবি শেয়ার করাটা একেবারেই স্বাভাবিক বিষয়। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে তৃতীয়বার শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করা নিয়ে এবার নানা প্রশ্ন উঠেছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles