গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সাকিব আল হাসান - the Bengali Times
ছবি সংগৃহীত

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে একসময় বড় পর্দায় অভিনয় করেছিলেন—এটা শুনে অনেকেই চমকে উঠতে পারেন। হ্যাঁ, ‘সব কিছু পেছন ফেলে’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সাকিব। তবে সিনেমাটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। সম্প্রতি এ সংক্রান্ত প্রমাণসহ বিষয়টি সামনে এনেছেন চলচ্চিত্রটির নির্মাতা রাজিবুল হোসেন। আর এতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্য।

নির্মাতা রাজিবুল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বেশ কিছু ছবি এবং পোস্ট, যেখানে উঠে এসেছে সিনেমা নির্মাণের পেছনের নানা কাহিনি। সেই সঙ্গে উঠে এসেছে সাকিব আল হাসান প্রসঙ্গও। নির্মাতার দাবি, সাকিবের একটি ‘মিথ্যাচারের’ কারণেই বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁকে।

- Advertisement -

ফেসবুকে একাধিক পোস্টে রাজিবুল হোসেন লেখেন, ‘সব কিছু পেছন ফেলে—ডেসটিনেশন আননোন’ ছিলো আমার একটি অসমাপ্ত সিনেমা। দারুণভাবে শুরুর পরও এটি শেষ হয়নি। আর এই অসমাপ্ত গল্পের পেছনে যে নামটি রয়েছে, তা হলো—সাকিব আল হাসান।’

বলেন, ‘সাকিবের সিনেমায় অভিষেক- এমন একটি সংবাদ প্রকাশিত হয়। রিপোর্ট ছাপা হওয়ার পরে সাকিব দাবি করলেন—তিনি নাকি সিনেমায় অভিনয় করেননি! কীভাবে সম্ভব?- প্রশ্নটা আমিও নিজেকে বহুবার করেছি। সাকিব কেন বললেন যে তিনি অভিনয় করেননি?’

নির্মাতা লেখেন, ‘এই প্রশ্নের উত্তর আজও আমার অজানা। আমি হয়তো হাজারবার নিজেকে বোঝাতে চেয়েছি—এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি, কিংবা হয়তো মিডিয়ার চাপে তিনি বিষয়টি অস্বীকার করেছেন। সে সময় একজন বিশ্বসেরা ক্রিকেটারের এমন দ্বিচারিতা মেনে নেওয়া কঠিন ছিলো।’

- Advertisement -

Related Articles

Latest Articles